বিজ্ঞান ও প্রযুক্তি

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে

  • 10:54 am - June 20, 2020
করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে

ঢাকা: করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২২ লাখ ৯৭ হাজার ১৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ২১ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৯ লাখ ৫৬ হাজার ৬১ জন।

করোনায় মৃতদের মধ্যে অর্ধসহস্রাধিক ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মীও রয়েছেন। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। তখনও কেউ পরিস্থিতির এতোটা অবনতি হবে বলে মনে করেনি।

আগে থেকেই অবশ্য ১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। টুইটারে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড। তার মতে, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে তা প্রথম ধাপের চেয়েও মারাত্মক হবে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এই পরিচালক বলেন, নতুন করে প্রাদুর্ভাব হলে তার সঙ্গে যুক্ত হবে মৌসুমি ফ্লু। সেক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার ওপর অকল্পনীয় চাপ তৈরি করবে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই শাখার আরও খবর

সেবা দিয়ে সেরা হতে চায় ইম্পেরিয়াল অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক: গাড়ি সার্ভিসিংয়ে নেতিবাচক অভিজ্ঞতা বদলে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ইম্পেরিয়াল অটোমোবাইলস। অত্যাধুনিক অটোমেটিক সার্ভিসের মাধ্যমে সেরা হতে প্রতিষ্ঠাটিতে থাকছে ওয়ান-স্টপ সলিউশন। বৃহস্পতিবার…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

মাইনাস মার্কিং: উচ্চশিক্ষায় অবনতি

মীর হালিম একটি জাতির উন্নতির চাবিকাঠি হলো শিক্ষা । দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন । মেধা ও মননে আধুনিক এবং চিন্তা চেতনায়…

আগস্টে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ, আহত ৩ হাজার

ঢাকা: আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৯৯০ জন। এরমধ্যে বেশি প্রাণ গেছে বাস দুর্ঘটনায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ‘সেভ দ্য…

নগরীতে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্মের উদ্বোধন করেন রাসিক মেয়র

জিল্লুর রহমান জয় : অস্ট্রোলিয়া ও ঢাকার পর এবার রাজশাহী নগরীর উপশহরে ২নং সেক্টরে উদ্বোধন করা হয়েছে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্ম। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আইটি…

জমেনি স্মার্টফোনের বাজার, শেষ সপ্তাহের অপেক্ষায় ব্যবসায়ীরা

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ উদযাপন হয়েছে বিধিনিষেধের মধ্যে। সে কারণে ভালো ব্যবসা করতে পারেননি ব্যবসায়ীরা। ঈদকে ঘিরে ভালো ব্যবসা করার প্রস্তুতি আগে…

১৪ ফেব্রুয়ারি আসছে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের রিয়েলমি ৯ আই

নিজস্ব প্রতিবেদক : এই ভ্যালেন্টাইন দিবসে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসরের সাথে আসছে রিয়েলমি ৯ আই। চলতি বছর দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের…

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলায় নতুন চমক

সেতাউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৪৩ তম দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার। আর এই বিজ্ঞান মেলায় নবাবগঞ্জ সিটি কলেজের এক শিক্ষার্থী সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট নিয়ে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au