সারাদেশ

গরুর মৃত্যুর ঘটনায়, অনুসন্ধানী দলের পরিদর্শন, এলাকাবাসীর মানববন্ধন

  • 12:41 pm - December 10, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচিত অজ্ঞাত রোগে গরু মারা যাওয়ার ঘটনায় প্রানী সম্পদ অধিদপ্তরের চার সদস্যের অনুসন্ধানী দল ঘটনাস্থল পরির্দশন করেছেন। অপরদিকে গরুমৃত্যুর ঘটনায় আর্থিক সহায়তার দাবীতে উপজেলার বাসুদেবপুর এবং মহেশপুর গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকরা ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন।

আজ শুক্রবার সাকাল সাড়ে ১১টায় বাসুদেবপুর গ্রামে তারা এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ কৃষক আবুল কালাম আজাদ,বাদশা হোসেন সরকার,সুলতান মাহমুদসহ অন্যন্য কৃষকরা। বক্তারা বলেন,আমাদের গবাদীপশু গুলো হঠাৎ করে এই এলাকার ঘাস ও খড় খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে মারা যাচ্ছে, এ পর্যন্ত প্রায় ৩০-৪০টি গবাদী পশু মারা গেছে।

আনেকে আসুস্থ্য হওয়ায় অল্প দামে বিক্রি করে দিচ্ছেন। এখন আমাদের গোয়াল ঘর শূন্য। আমাদের যে খড়-ধান গুলোরয়েছে সেগুলো আমরা খাওয়াতে পারবনা,বিক্রি করতে পারবোনা, সেগুলো আমাদের কিহবে? এতে আমরা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুক্ষিণ হচ্ছি। তাই আমরা কতৃপক্ষ এবং প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি, আমাদের আর্থিক সহায়াতা দেওয়ার জন্য।

এদিকে ঘটনাটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. দেবাষীশ দাশ সাক্ষরিত গবাদিপশুর মৃত্যুর প্রকৃত কারন নির্ণয়সহ এ রোগের প্রদুর্ভাব নিয়ন্ত্রণে স্থানীয় ভাবে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন ও সুপারিশ মালা প্রনোয়নের জন্য প্রাণীসম্পদ বিভাগের উর্ধতন কতৃপক্ষের সমন্বয়ে চার সদস্যের একটি রোগ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। গঠিত টিমকে আক্রান্ত এলাকা সরেজমিন পরিদর্শণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কতৃপক্ষ বরাবর দাখিল করতে বলা হয়েছে।

ডা. মো: গোলাম আজম চৌধুরী (পিএসও) কে আহব্বায়ক করে ৪ সদস্যের একটি অনুষান্ধান টিম গঠন করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন ডা.ফয়সাল তালুকদার (ইউএলও)(ইপিডেমিওলজি) ইউনিট প্রাণী সম্পদ অধিদপ্তর,প্রতিনিধি এফএও একটাড বাংলাদেশ,ডা. মো: সৈয়দ হোসেন এফইটিভি ফেলো (ডিএলএস)।

এরই প্রেক্ষিতে অনুষন্ধানী দলটি গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত দুই দিন ব্যাপী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রাম ও পাকড়ডাঙ্গা নামক স্থানের পরিত্যাক্ত ব্যাটারী কারখানা এবং বেতদিঘি ইউনিয়নের মহেশপুর গ্রাম পরিদর্শন করে এলাকার ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন। সেই সাথে তারা ওই এলাকার ঘাস,খড়সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।

জানতে চাইলে অনুসন্ধানী দলের আহব্বায়ক ডা. মো: গোলাম আজম চৌধুরী (পিএসও) বলেন, আমরা বিষয়টি সরেজমিনে তদন্ত করছি,ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলছি এবং ব্যাটারীকারখানা থেকে ছড়ানো বজ্রসহ আশপাশের জমির ঘাস,খড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলো পরিক্ষিনিরিক্ষার জন্য পাঠানো হবে। অনুসন্ধানের কাজ শেষ হলে বিস্তারিত জানা যাবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au