সারাদেশ

ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষকদের ভাগ্য নির্ধারণ

  • 9:39 am - November 22, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: চলতি আমন ধান সংগ্রহ এর আওতায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে উন্মুক্ত লটারি অনুষ্টিত হয়েছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উন্মুক্ত লটারি উদ্বোধন করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ হাসিনা ভূইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম,আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হাসানুল মবিন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম,খাদ্য পরিদর্শক শ্রী অনিমেশ কুমার সরকার,খাদ্য পরিদর্শক মোঃ নাসিম আল আকতার,উপ-পরিদর্শক মোঃ মাহমুদ মোহাম্মদ ইমরান,কৃষক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অম্বরিশ রায় চৌ: প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিন বলেন,চলতি আমন ধান সংগ্রহ ২০২১এর আওতায় সরাসরি প্রকৃত কৃষকদের নিকট হতে ৭টি ইউনিয়ন ও পৌরসভার আগৃহী কৃষকদের লটারির মাধ্যমে ৬৫০ জন কৃষক নির্ধারণ করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৫শ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে। যদি কেউ ব্যর্থ হয় তবে পরে বাকি ১৫০জনের মধ্যে থেকে নেয়া হবে।

এবছর ধানের সরকারি মূল্য প্রতি কেজি ২৭ টাকা এবং চাউল ৪০ টাকা নির্ধারন করা হয়েছে। জনপ্রতি একজন কৃষকের কাছ থেকে সর্বচ্চ ২ মেট্রিকটন হারে মোট ১ হাজার মোট্রিকটন ধান এবং ৩হাজার ১৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা ক্রয় করা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au