আন্তর্জাতিক

ভারতের জমি চীনের হাতে তুলে দিয়েছেন মোদী

  • 8:25 am - June 20, 2020
ভারতের জমি চীনের হাতে তুলে দিয়েছেন মোদী

ভারত ডেস্ক: লাদাখ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে এবার ‘বেফাঁস’ মন্তব্য করে বসলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার অভিযোগ, আগ্রাসনের সামনে মাথা নত করে দেশের মাটি চীনাদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাহুলের প্রশ্ন, যে জমির জন্য বিবাদ হচ্ছে, সেটা যদি চীনেরই সম্পত্তি হয়, তাহলে ভারতের সেনাদের প্রাণ কেন দিতে হল?

উল্লেখ্য, একাধিক সর্বভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, গালওয়ান উপত্যকার বিতর্কিত এলাকায় ঢুকে পড়েছে চীনা সেনা। এমনকী, চীনের তরফে সরকারিভাবেই গোটা গালওয়ান উপত্যকার অধিকার দাবি করা হয়েছে। কিন্তু শুক্রবার লাদাখ ইস্যুতে করা সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী দেশবাসীকে আস্বস্ত করেন,‘আমাদের কোনও পোস্ট দখল হয়ে যায়নি। কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকতেও পারেনি। লাদাখে আমাদের ২০ জন বীর সেনা শহীদ হয়েছেন। কিন্তু, তার আগে তারা ভারত মাতার দিকে যারা চোখ তুলে তাকিয়েছিল তাদের চরম শিক্ষাও দিয়েছেন।’

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর উদ্দেশে জোড়া প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এক টুইট বার্তায় রাহুল বলছেন, “প্রধানমন্ত্রী চিনের আগ্রাসনের সামনে মাথা নত করে দেশের মাটি চিনাদের হাতে তুলে দিয়েছেন।” এরপরই মোদির উদ্দেশ্যে রাহুলের জোড়া প্রশ্ন, “এক, যদি ওই বিতর্কিত জমি চিনেরই হয়ে থাকে, তাহলে কেন আমারদের সেনা জওয়ানদের প্রাণ দিতে হল? দুই, ভারতীয় সেনা জওয়ানরা ঠিক কোথায় শহিদ হলেন?”

উল্লেখ্য, লাদাখে চীনা আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিন নতুন নতুন অভিযোগ তুলে কেন্দ্রকে কাঠগড়ায় তোলার চেষ্টা করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। কিন্তু এবার রাহুল যে প্রশ্ন করলেন, তা রীতিমতো গুরুতর।

ওয়াকিবহাল মহলের মতে, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মন্তব্যকে খণ্ডন করার পাশাপাশি তার বিশ্বাসযোগ্যতা এবং দেশের অখণ্ডতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। যা এই পরিস্থিতিতে কতটা সমীচীন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au