সারাদেশ

ফুলবাড়ীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ

  • 10:19 am - November 20, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। এ উপলক্ষে গতকাল শনিবার ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী দপ্তরের কর্মকর্তাগণের মধ্যে থেকে প্রিজাইডং কর্তকর্তা হিসেবে ৬৫জন,সহকারী প্রিজাডিং কর্মকর্তা হিসেবে ৩৭০জন অংশ গ্রহন করেন। এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের মনোনিত পুলিং এজেন্ট হিসেবে ৭৭০জন প্রশিক্ষণ গ্রহন করেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরের জিএম পাইলট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং আফিসারের আয়োজনে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন অফিসার মো: শাহাতাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো: শাহিনুর ইসলাম প্রামানিক,অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো: কামরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: শামিমা আক্তার জাহান,উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: ওয়াজেদ আলী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: আখতারুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: সমশের আলী মন্ডল প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: ওয়াজেদ আলী জানান আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রে ৩৫৮টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৮১জন। এর মধ্যে পুরুষ ৫৭ হাজার ৫৮৭ জন এবং মহিলা ৫৬হাজার ৬৯৪জন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au