প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২১-২২ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসুচির আওতায় গতকাল বৃহস্পতিবার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা চত্বরে গম,ভুট্রা,সরিষা,সূর্যমুখি,পেঁয়াজ এবং মুগডাল চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ উদে¦াধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোছা: রুম্মান আক্তার,কৃষি সম্প্রসারণ অফিসার মো: শাহানুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আহসান হাবীব প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোছা: রুম্মান আক্তার জানান,১হাজার ৫০জন প্রান্তিক কৃষকদের মাঝে সরিসা বীজ জনপ্রতি ১ কেজি, ডিএপি সার ১ কেজি,এমওপি ১ কেজি ।
২শত কৃষকের মাঝে জনপ্রতি গমের বীজ ২ কেজি,ডিএপি ১ কেজি,এমওপি ১ কেজি। ৯৮০জন কৃষকের মাঝে জনপ্রতি ভুট্রা বীজ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০কেজি। ২০জন কৃষকের মাঝে জনপ্রতি মুগডাল বীজ কেজি,ডিএপি ১ কেজি,এমওপি ৫কেজি।
৪০জন কৃষকের মাঝে জনপ্রতি পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি এবং ৩০জন কৃষকের মাঝে জনপ্রতি সূর্যমুখি বীজ ১কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১ কেজি করে। পর্যায় ক্রমে উপজেলার ৭টি ইউনিয়নের মোট ২হাজার ৩২০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au