আন্তর্জাতিক

ভারতীয় রাজ্য দখলের ভয়ঙ্কর ‘৫ আঙ্গুল’ পরিকল্পনা নিয়েছে চীন!

  • 6:30 pm - June 19, 2020
ভারতীয় রাজ্য দখলের ভয়ঙ্কর ‘৫ আঙ্গুল’ পরিকল্পনা নিয়েছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দিন ধরে চলা শীতল যুদ্ধের পর এবার মুখোমুখি যুদ্ধের দ্বারপ্রান্তে চীন-ভারত। চীন ভারতের ২৩ সেনা সদস্যকে হত্যা করার পর এই দুই পরাশক্তির মধ্যে যু্দ্ধাবস্থা বিরাজ করছে।

পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে যখন নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, তখন নতুন করে চীনের ভয়ঙ্কর ‘৫ আঙ্গুল’ পরিকল্পনা আসনে এসেছে।

চীনের এই নতুন পরিকল্পনা সামনে এনেছে চীনের দখলকৃত তিব্বতের নির্বাসিত সরকার। চীনের আগ্রাসন দেখেই ভারতকে সতর্ক করলেন সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাং সাংগে৷

সিএনএন-নিউজ১৮-কে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে তিনি ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, লাদাখ সীমান্তে চীনের কার্যকলাপ কিন্তু চীনের ‘ফাইভ ফিঙ্গার স্ট্র্যাটেজি’র অংশ৷ যে স্ট্র্যাটেজি শুরু করেছিলেন পিপলস রিপাবলিক অব চায়না’র প্রতিষ্ঠাতা সদস্য মাও সে তুং৷

সাংগের দাবি, ‘যখন চীন তিব্বত দখল করল, মাও সে তুং-সহ অন্যান্য চীনের নেতারা বলেছিলেন, তিব্বত হল হাতের তালু, যা আমাদের দখল করতেই হত৷ এরপর আমরা বাকি ৫ আঙুল বাড়াবো৷ প্রথম আঙুলটি হল লাদাখ৷ বাকি ৪টি আঙুল হল নেপাল, ভুটান, সিকিম ও অরুণাচলপ্রদেশ৷’

২০১৭ সালের ডোকলাম স্ট্যান্ড অফ প্রসঙ্গ টেনে তিনি জানান, লাদাখের এই আগ্রাসনও সেই ফাইভ ফিঙ্গার স্ট্র্যাটেজিরই অংশ৷ তিব্বতের নেতারা ভারতকে গত ৬০ বছর ধরেই এটাই সতর্ক করে আসছেন৷ নেপাল, ভুটান ও অরুণাচলের উপরেও চাপ রয়েছে।

১৯৬২ সালের যুদ্ধের পর থেকে এই প্রথম গোটা গালওয়ান ভ্যালির উপরে প্রথম নিজেদের আধিপত্য দাবি করল চীন৷ শান্তিপূর্ণ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পড়ল লাশের স্তূপ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au