খেলাধুলা

ওয়ার্নার সেরা হবেন জানতেন ফিঞ্চ, বাবরের সঙ্গে অন্যায় করেছে আইসিসি: শোয়েব

  • 9:10 am - November 15, 2021

বাজে ফর্মের কারণে শুধু সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্বই হারাননি, একাদশ থেকেও বাদ দেওয়া হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। আর এক মাস পার করতেই এই অসি তারকা দেখালেন, এখনো ফুরিয়ে যাননি তিনি। আইপিএল ভেন্যুতেই বিশ্বকাপ মঞ্চে বিশ্বকে দেখিয়ে দিলেন নিজের পারফরম্যান্স। ফর্মহীনতার জন্য যেখানে একাদশে ঠাঁই পাওয়াটাই ছিল অবাক বিষয়, সেখানে হলেন টুনামেন্ট সেরা। আর অস্ট্রেলিয়া দলের অধিনায়ক নাকি আগে থেকেই জানতেন, ওয়ার্নার বিশ্বকাপে দারুণ খেলে সেরা হবেন।

কোচ জাস্টিন ল্যাঙ্গারকে নাকি আগেই এ কথা জানিয়েছিলেন ফিঞ্চ। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে অ্যারন ফিঞ্চ বলেন, ‘আপনারা কেউই নিশ্চয়ই আশা করেননি যে ওয়ার্নার টুর্নামেন্টসেরা খেলোয়াড় হবে? আমি কিন্তু জানতাম ও-ই হবে টুর্নামেন্টসেরা। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। কয়েক মাস আগে আমি জাস্টিন ল্যাঙ্গারকে কল দিয়ে বলেছিলাম যে “ডেভিকে নিয়ে চিন্তা করো না, সে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হবে।”’

প্রসঙ্গত, বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৪৮.১৬ গড়ে ২৮৯ রান করেছেন ডেভিড ওয়ার্নার। তার স্ট্রাইক রেট ১৪৬.৭০। এমন পারফরম্যান্স দেখিয়ে সাবেক ওপেনার ম্যাথু হেইডেনের বিশ্বকাপে গড়া একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ওয়ার্নার। ২০০৭ বিশ্বকাপে ২৬৫ রান করে এক টি-টোয়েন্টি বিশ্বকাপে অসিদের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন হেইডেন। এবার এই রেকর্ডের মালিক ওয়ার্নার।

অন্যদিকে বাবরের সঙ্গে অন্যায় করেছে আইসিসি উক্তি শোয়েব আখতারের

এবারের বিশ্বকাপ আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন অসি তারকা ডেভিড ওয়ার্নার। এতে অনেকটাই মনক্ষুণ্ন পাকিস্তান দলের সমর্থকরা। কারণ ৬ ইনিংসে ৪ হাফসেঞ্চুরিসহ ৬০.৬০ গড়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সংগ্রহ ৩০৩ রান। আর ডেভিড ওয়ার্নার ৭ ইনিংসে করেছেন ২৮৯ রান। তার গড় মাত্র ৪৮.১৬। এ পরিসংখ্যান সামনে রেখে ওয়ার্নারের পুরস্কারকে আইসিসির পক্ষপাতমূলক আচরণ হিসেবে দেখছেন পাক সমর্থকরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তারা সমালোচনামুখর। আর সেই সমালোচনায় যোগ দিলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারও।

তার মতে, বাবর আজমের সঙ্গে অন্যায় করেছে আইসিসি। এবারের বিশ্বকাপ সেরা বাবর আজমই। ওয়ার্নারকে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট দেওয়ায় টুইটারে ক্ষোভ উগড়ে দিলেন শোয়েব।  লেখেন— ‘বাবর আজমের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার অপেক্ষায় ছিলাম। কোনো সন্দেহ নেই, অন্যায় সিদ্ধান্ত (ওয়ার্নারের সেরা হওয়া)।’ শোয়েবের এমন অভিযোগের পর প্রশ্ন উঠতেই পারে যে, দল ফাইনালে উঠতে পারেনি সেখান থেকে সিরিজ সেরা কীভাবে বেছে নেওয়া যায়!

সেই প্রশ্নের জবাব দিচ্ছে ইতিহাস। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে না উঠেও টুর্নামেন্টের সেরা হওয়ার নজির আছে। ২০১২ বিশ্বকাপে শেন ওয়াটসন ও ২০১৬ সালে বিরাট কোহলির এ কীর্তি আছে। ২০১২ বিশ্বকাপে ১৫০ স্ট্রাইক রেটে সর্বোচ্চ রান ছিল ওয়াটসনের। বোলিংয়েও বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়াটসন। তার দল ফাইনালে না উঠলেও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au