সারাদেশ

পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি সাধারণ মানুষের

  • 10:15 am - November 07, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: জালানি তেলের ম‚ল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে,এরই অংশ হিসেবে দিনাজরের ফুলবাড়ীতে পরিবহন ধর্মঘট চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সারাদেশের ন্যায় গত শুক্রবার ৫ নভেম্বর সকাল থেকে ফুলবাড়ী-দিনাজপুর, ঢাকা, রংপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, সিলেট সহ দেশের সব রুটের যাত্রীবাহী বাস, ট্রাক, ট্যাঙ্কলড়ি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। গতকাল রোববার সকালে সরেজমিনে গিয়ে ফুলবাড়ী শহরের উপর দিয়ে কোনো রুটে যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি, তবে কিছু মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে।

ফুলবাড়ী বাসষ্ট্যান্ড থেকে কোনো বাস ছাড়েনি। সড়ক গুলো ফাঁকা রয়েছে। শুধু মাত্র অটোরিকশা, রিকশা ভ্যান, নছিমন-করিমন,টেম্পো মটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। এদিকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হওয়ায় রেল ষ্টেশনে উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে,অনেকেই ট্রেনে করে নিজ গন্তব্যে পৌছানোর জন্য অপেক্ষা করছে ষ্টেশনে,বিশেষ করে দুরের যাত্রীরা। এতে যাত্রীর সংখা বৃদ্ধি পেয়েছে ট্রেনে।

ফুলবাড়ী বাসষ্ট্যান্ডে আসা আব্দুল ওহাব মন্ডল জানান, জরুরি কাজে দিনাজপুর যেতে তিনি বাসষ্ট্যান্ডে এসেছেন। বাস বন্ধ ফলে তিনি দুর্ভোগে পড়েছেন। তবে অটোরিকশা কিংবা টেম্পো দিয়ে হলেও তাকে যেতেই হবে।

আনছার আলী নামে এক যাত্রী বলেন,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার আত্মীয় চিকিৎসাধিন রয়েছেন। তাকে দেখতে বাড়ী থেকে বের হয়েছেন। বাস বন্ধ থাকায় টেম্পো নিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এতে অধিক অর্থ ব্যয় হবে।

স্থানীয় মোটর পরিবহন শ্রমিক আব্দুল খালেক ও মেরাজ উদ্দিন বলেন, গাড়ীঘোড়া বন্ধ থাকায় আমরাও বেকার হয়ে পড়েছি। এতে আয় রোজগার বন্ধ হয়ে গেছে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার সভাপতি সম্পাদক মো: মহসিন আলী সরকার বলেন,জ্বালানী তেলের ম‚ল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে। তারই অংশ হিসেবে ফুলবাড়ীতে পরিবহন ধর্মঘট চলছে। ফুলবাড়ী উপজেলা থেকে সব পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এটি অনির্দিষ্ট কালের জন্য ডাকা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au