মিডিয়া

ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • 10:13 am - November 07, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাবরে আয়োজনে রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দেশ মা’র সম্পাদক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, প্রেসক্লাবের কার্যকরী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন,পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক,

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক দেশ মা পত্রিকার প্রকাশক উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শিল্পপতি রাজু কুমার গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি হারুনুর রশিদ হারুন,সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি ও ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০ বছর উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক আজিজুল হক সরকার।

সভার শুরুতে ফুলবাড়ী প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শেষে অনুষ্ঠানের অতিথিদ্বয় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযপান করেন।

এই শাখার আরও খবর

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডের আদেশ ‘ফরমায়েশি রায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।…

বিএমএসএসের বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত 

বাঘারপাড়া প্রতিনিধি জসিম: যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সকাল ১১টার সময়…

ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে সম্পন্ন, স্বপন-সাখাওয়াত পরিষদ জয়ী

জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ: ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে বাংলাদেশ প্যানেল এর স্বপন – সাখাওয়াত পরিষদ ও বাংলাদেশ ঐক্যজোট তুহিন –…

লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

প্রতিনিধি জসিম: নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায়…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

ঘূর্ণিঝড় ‘মোখা’: উত্তাল সাগর, বেড়েছে নদ-নদীর পানি

ঢাকা:  সাগর উত্তাল রয়েছে। শুক্রবার (১২ মে) মোংলার আকাশে মেঘ থাকলেও নেই বাতাস-বৃষ্টি। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au