প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সোহেল চৌধুরী রানা, সাপাহার ( নওগাঁ) প্রতিনিধি: “সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাড়াও বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে নওগাঁর সাপাহারে শান্তি ও সম্প্রীতি র্যালী অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে হতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে শান্তি ও সম্প্রীতি র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট শহীদ স্মৃতিস্তম্ভ চত্ত্বরের সামনে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দেশের যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় প্রস্তুত আছে। ধর্ম যার যার বাংলাদেশ সবার আমরা সবাই বাঙালি এটাই আমাদের সবচেয়ে বড়ো পরিচয় উল্লেখ করে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীও জানান বক্তারা।
এ সময়ে উক্ত র্যালী ও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au