প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৮৫তম জন্মদিন ও রাসেল দিবস জাকজমক ভাবে উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রাদ্ধার্ঘ অর্পন করা হয়। এর পর সেখানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
সভায় বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মুশফিকুর রহমান বাবুল,সহ-সভাপতি মো: মিজানুর রহমান,
যুগ্ন-সাধারণ সম্পাদক মঞ্জু রায় চৌধুরী প্রমুখ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,প্যানেল মেয়র মো: মামুনুর রশিদ চৌধুরী,থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফ ইসলাম,প্রকৌশলী মো: রাইহানুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাফিউল ইসলাম,আনছার ভিডিপি কর্মকর্তা মো: হাসানুল মোবিনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা কর্মকচারীসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মি উপস্থিত ছিলেন। এর আগে সেখানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au