লাইফস্টাইল

মিঠুন চক্রবর্তী: টানা ৫০টির বেশি ফ্লপ সিনেমা দিয়েও সুপারস্টার তিনি!

  • 9:20 am - June 16, 2020
মিঠুন চক্রবর্তী: টানা ৫০টির বেশি ফ্লপ সিনেমা দিয়েও সুপারস্টার তিনি!

ঢাকা: জন্ম বাংলাদেশের বরিশালে। আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। কিন্তু রূপালি দুনিয়ায় তার খ্যাতি অন্য নামে। সে নাম কালজয়ী, কিংবদন্তি। সেই নামের সঙ্গে মিশে আছে বলিউড ও বাংলা সিনেমার অসামান্য ইতিহাস। তিনি মিঠুন চক্রবর্তী।

হিন্দি ও বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। সত্তরের দশক থেকে বর্তমান; তার পদচারণা অবিস্মরণীয় বটে। মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ার ওঠা-নামায় ভরা। সত্তর থেকে আশির দশকে তিনি যতটা সফল ছিলেন, নব্বই দশকে ততটাই ব্যর্থ। টানা ৫০টির বেশি ফ্লপ সিনেমা রয়েছে তার ক্যারিয়ারে। তবুও তিনি বলিউডের সুপারস্টার।

‘ডিসকো ডান্সার’ খ্যাত মিঠুন চক্রবর্তীর জন্মদিন আজ। ১৯৫০ সালের ১৬ জুন জন্মগ্রহণ করেছিলেন তিনি। বরিশাল জিলা স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেছিলেন তিনি। এরপর চলে যান ভারতে।

মিঠুন চক্রবর্তীর সিনেমা ক্যারিয়ার শুরু হয় ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে। প্রথম সিনেমারেই অনবদ্য অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মিঠুন।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিঠুন চক্রবর্তীকে। একের পর এক সিনেমা করে গেছেন আর নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার অন্য উচ্চতায়। তিন শতাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। এছাড়া বাংলা, পাঞ্জাবি, তেলেগু, ওড়িয়া ও ভোজপুরী সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে মিঠুন চক্রবর্তী তিনটি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী হেলেনা লুক। তার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী যোগীতা বালীকে বিয়ে করেন মিঠুন। যোগীতার সঙ্গেই এখনো সংসার করছেন তিনি। এছাড়া বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিঠুন। তবে সেই বিয়ের কথা প্রকাশ্যে স্বীকার করেননি কেউ।

অভিনয় জীবনের বাইরে মিঠুন চক্রবর্তী একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি ভারতের রাজ্যসভার সাবেক সাংসদ।

বর্ণাঢ্য সিনে ক্যারিয়ারে মিঠুন চক্রবর্তী তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুইবার ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au