মাহবুব আলম : র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশে পূজামণ্ডপে কোনো ধরনের জঙ্গি হামলার আশংকা নেই। আজ সোমবার ( ১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ডপে মন্ডপে গোয়েন্দা নজরদারি ও সাইবার টিম সার্বক্ষণিক নজরদারিতে রাখছে বলেও জানান র্যাব মহাপরিচালক। এসময় র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারাসহ মণ্ডপে দায়িত্বরত পুরোহিতরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক বলেন, পূজায় স্থলনিরাপত্তা জোরদারের পাশাপাশি আকাশপথে হেলিকপ্টার টহল টিমের নজরদারি থাকবে। শারদীয় দুর্গোৎসবে অংশ নেয়া সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন র্যাব মহাপরিচালক।