জাতীয়

ই-কমার্সের প্রতারণায় গ্রাহকের ৫ হাজার কোটি টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই!

  • 3:07 pm - October 10, 2021

মাহবুব আলম: পুলিশ, র‌্যাব, সিআইডি এবং দুর্নীতি দমন কমিশনের কাছে আসা বিভিন্ন অভিযোগ বলছে, ই-কমার্সের নামে গ্রাহকের পাঁচ হাজার কোটি টাকা লোপাট করেছে আনন্দের বাজার, কিউকমসহ এক ডজন প্রতিষ্ঠান। এদিকে, ডেসটিনির উদাহরণ টেনে বিশেষজ্ঞরা বলছেন, সহজে এসব প্রতিষ্ঠান থেকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।

গ্রাহকের সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে পণ্য দেয়নি ই-কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজার ডটকম। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির অফিস গুটিয়ে পালিয়ে যান কোম্পানিটির এমডি খন্দকার মিঠু। গত এক মাসে ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকমসহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয়েছে এসব কোম্পানির মালিক ও কর্মকর্তাদের।

সব ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছে গ্রাহকের কী পরিমাণ অর্থ আটকে আছে তার সরকারি তথ্য পাওয়া না গেলেও পুলিশ, র‌্যাব, সিআইডি এবং দুর্নীতি দমন কমিশনের কাছে আসা বিভিন্ন অভিযোগ বলছে, ১২টি ই-কমার্স প্রতিষ্ঠান বেশিরভাগ গ্রাহকের কেনা পণ্য দিচ্ছে না আবার টাকাও ফেরত পাচ্ছেন না।

এর মধ্যে ই-অরেঞ্জ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা, ধামাকা শপিং ৮০৩ কোটি টাকা, ইভ্যালি ১ হাজার কোটি টাকা, আনন্দের বাজার ৩শ ৫০ কোটি টাকা, এসপিসি ওয়ার্ল্ড ২শ ৬৮ কোটি টাকা এবং কিউকম ২শ ৫০ কোটি টাকা। এছাড়া, সিরাজগঞ্জ শপ, নিরাপদ ডটকমসহ ছয়টি প্রতিষ্ঠানের কাছে গ্রাহকের পাওনা আরো প্রায় দেড় হাজার কোটি টাকা। সব মিলে ১২টি ই-কমার্স প্রতিষ্ঠানের কাছে গ্রাহকের পাওনা দাঁড়ায় পাঁচ হাজার কোটি টাকার বেশি।

এসব অর্থ সাধারণ মানুষের পক্ষে সহজে ফেরত পাওয়া একটু কঠিনই মনে করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর সভাপতি এবং দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, সাধারণ মানুষ খুব সহজেই অর্থ ফেরত পাবে সেটা বলা যাচ্ছে না। যুবক বা ডেসটিনি থেকেও মানুষ টাকা ফেরত পায়নি।

তবে টাকা দেশে থাকলে ফেরত পাওয়া সম্ভব মনে করে ই-কমার্স এসোসিয়েশন। ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) এর সভাপতি শমী কায়সার বলেন, এই অর্থগুলো পাওয়ার জন্য আমরা বাণিজ্যমন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছি। আমরা চাই মানুষ যেন তাদের পাওনা টাকা ফেরত পায়। এদিকে, এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থ ফেরতের গ্যারান্টি আপাতত সরকার দিতে পারছে না।

নতুন সময়/মাহাবুব

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au