সারাদেশ

ফুলবাড়ীতে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি ও শিশু অধিকার সপ্তাহ সমাপনী অনুষ্ঠিত

  • 1:14 pm - October 10, 2021

মেহেদী হাসান উজ্জ্ব,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; জাতীয় শিশু অধিকার সপ্তাহ সমাপনী ও শিশুদের কল্যাণে নিবেদিত উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির সহযোগিতায় এ উৎসবে ৫০ বছরের থিম সং, বিশেষ স্মরণিকার মোড়ক প্রধান অতিথি হিসেবে উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির ব্যবস্থাপক মি. স্বপন সিং, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান শাহ, ইউপি চেয়ারম্যান উপধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল প্রমুখ।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়াকে সম্মাননা স্মারক পূর্বক ক্রেস্ট প্রদান করেন সংস্থাটির উপজেলা ব্যবস্থাপক মি. স্বপন সিং।

শেষে তথ্যচিত্র প্রদর্শন, বাল্যবিবাহের কুফল বিষয়ক নাটিকা ও উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি প্রজোযনা করেন উপজেলা শিল্পকলা একাডেমি সংঙ্গীত প্রশিক্ষক খালিদ হাসান বকুল।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au