সারাদেশ

চাঁপাইনববগঞ্জের বিনোদপুরে গণহত্যা দিবস পালিত

  • 6:21 pm - October 09, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা বিনোদপুরে গণহত্যা দিবস পালিত হয়। বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু বিশ্বাসের সভাপতিত্বে ৯ অক্টোবর সকালে বিনোদপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ কর্মসূচী পালন করা হয়। চাাঁইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক এমপি, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুঃ জিয়াউর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসাবে চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সাংসদ ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল। কর্মসূচীর শুরুতেই বিনোদপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠ শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের আত্মার মাগফেরা কামনা করে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

১৯৭১ সালের ৬ই অক্টোবর বিনোদপুর গণহত্যা দিবস উপলক্ষে শহীদ আরিফুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন’র আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলী বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তোহিদুল আলম টিয়া প্রমুখ।

গণহত্যা দিবস পালনকালে বক্তারা বলেন, ৬-৭ই অক্টোবর ১৯৭১ সালে বিনোদপুর বাসির জন্য এক মহা দুর্যোগময় দিন ছিলো। এদিন পাক বাহিনী এবং রাজাকার-আলবদর বিনোদপুর আক্রমন করে। এই দু’দিনেই তারা স্বাধীনতাকামী ৩৯ জন নিরাপরাধ দেশ প্রেমিক মানুষকে নির্মমভাবে হত্যা করে এবং অসংখ্য মানুষের উপর নির্বিচারে নিষ্ঠুরভাবে অত্যাচার চালায়।

বিনোদপুর গণহত্যার ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি মুঃ জিয়াউর রহমান বলেন, আমরা শুধু মুখে রাজনীতির কথা বলি, স্বাধীনতার কথা বলি কিন্তু কাজে বাস্তবায়ন করিনা। তাই মুখে না বলে আমরা বাস্তবে রুপ দেয়ার জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করি। কারণ মুখের কথা চায়ের কাপের মতো চা খেয়ে নিলাম সব শেষ।

তাই কথা নয় কাজে আসি তানা হলে বিরোধী শক্তিরা সব সময় আমাদের পিছনে সক্রিয়ভাবে লেগে আছে তারা কাজ করে যাচ্ছে। কাজেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে প্রকৃত দেশ সেবক হয়ে কাজ করি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au