সারাদেশ

মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

  • 6:17 am - March 12, 2020

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়ে শেষ হবে ২৩ মার্চ।

এর আগে ২২ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন সংসদ সদস্যরা।

বিশেষ অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। এরপর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে সংসদে একটি প্রস্তাব উপস্থাপন করা হবে। এ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

জাতীয় সংদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আরো উপস্থিত ছিলেন, সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও চিফ হুইপ নুর ই আলম চৌধুরী।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au