লাইফস্টাইল

জেনে নিন ডার্ক সার্কেল দূর করবেন যেভাবে

  • 6:29 am - September 15, 2021

নতুন সময় ডেস্ক : চিকিৎসকের ভাষায় চোখে নিচ দেখলেই একজন মানুষের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানা যায়। তবে অনেকের বংশগত কারণেও চোখের নিচে কালো দেখা যায়। নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা চোখের কালো দাগ দূর করতে সাহায্য করে। চোখের নিচে কালোদাগ দূর করতে প্রচুর পরিমাণ পানি পান, সবুজ শাক-সবজি আহার এবং নিয়ম মাফিক ঘুমের অভ্যাস গড়ে তোলা ও মানসিক চাপ কমাতে হবে।

মাল্টিভিটামিন খেলে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম খাওয়াও চোখের নিচে কালি দূর করতে সাহায্য করে। যেসব কারণে চোখের নিচের ডার্ক সার্কেল দেখা দিতে পারে।

ঘুম: দেরি করে ঘুমোনোর ফলে বা অতিরিক্ত রাত জাগলে ডার্ক সার্কেল তৈরি হতে পারে। সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষের যথেষ্ট পরিমাণে ঘুম প্রয়োজন। বিশেষজ্ঞরা বলেন, একজন সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে ৬ ঘণ্টা ঘুম প্রয়োজন। রাত্রে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়া উচিত। কারণ বেশি রাত করে ঘুমোলে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়। যার কারণে ডার্ক সার্কেল তৈরি হয়।

অ্যালকোহল থেকে দূরে থাকা: মদ্যপান বা অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে ডার্ক সার্কেল তৈরি হতে পারে। তাই যতটা কম সম্ভব তৈলাক্ত খাবার খাওয়া কমাতে হবে এবং মদ্যপান সম্পূর্ণ বন্ধ করতে হবে।

টিব্যাগ ব্যবহার: টি ব্যাগ ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন নিয়ম করে ঠান্ডা টিব্যাগ চোখের উপর রাখতে হবে। কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট ধরে ওই টি ব্যাগ রাখতে হবে। তার ফলে ডার্ক সার্কেল অনেকটা কমা সম্ভব হয়।

দুধ: ডার্ক সার্কেল কমানোর জন্য দুধ অত্যন্ত উপযোগী। দুধ এবং আলমন্ড মিশিয়ে চোখের চারিদিকে ম্যাসেজ করে লাগাতে হবে এবং ১০ মিনিট পর তা ধুয়ে ফেলতে হবে।

শসা: শসা পাতলা করে কেটে চোখে দিয়ে কিছুক্ষণ রাখা যেতে পারে। এর ফলে ডার্ক সার্কেল অনেকটাই কমে আর আরামও পাওয়া যায়।

আলু: আলু কেটে স্লাইস করে তা চোখে দিয়ে রাখি ১০মিনিট পর তা তুলে পানি দিয়ে চোখ দুয়ে ফেলুন ।
এবার আলু কুচি করে  ফ্রিজে রেখে তাও ব্যাবহার করতে পারেন। আবার চাইলে শুধু আলুর রসও তুলায় দিয়ে চোখের চারপাশে ব্যবহার করতে পারেন । এছাড়া ও আলুর রস আপনি মুখে যে কোন দাগ দুর করতে ব্যাবহার করতে পারবেন ।

ডিজিট্যাল গ্যাজেট থেকে দূরে থাকা: যাদের অফিস করতে হয় বা ব্যবসায়ের কাজে সারাদিন কম্পিউটার বা ল্যাপটপের সামনেই কাটে। বাকিটা সময় চেষ্টা করুন ডিজিটাল সামগ্রী থেকে দূরে থাকতে। প্রয়োজনে ফোন বা ল্যাপটপের নাইট মোড অন করে রাখুন। এতে করে চোখের ওপর চাপ কম পড়বে।

এই শাখার আরও খবর

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

বাংলাদেশের তরুণী ১৩১তম দেশ ভ্রমণে

হতাশার কারণে আত্মহত্যা করতে চাওয়া কাজী আসমা আজমেরী ভ্রমণ করেছেন ১৩১টি দেশ। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ১৩১ দেশ ভ্রমণ করে তাক লাগিয়েছেন বিশ্বকে। সবশেষ গত ১১…

ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন স্ত্রী

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী থানায়…

হার্টের ধমনীতে ব্লক কেন হয়, কী করবেন?

হার্টের সুরক্ষা সবচেয়ে জরুরি। ধমনীতে ব্লক নানা কারণে হয়ে থাকে। বুকের বাম পাশে এক ধরনের ব্যথা অনুভব হলে বুঝতে হবে হার্টে সমস্যা হয়েছে।হার্টের ধমনীতে ব্লক…

যে ৫ বিষয় স্বামীর কাছে গোপন করে মেয়েরা

কিছু বিষয় থাকে যা মেয়েরা স্বামীর কাছে বলতে চায় না বা গোপন করে। সবার ক্ষেত্রে একইরকম নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্বামীর কাছে কিছু…

ব্যথার ওষুধ খাবেন নাকি ফিজিওথেরাপি নেবেন?

ব্যথার ওষুধের ব্যবহার বাড়ছে দিন দিন। দীর্ঘমেয়াদে এই ওষুধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ব্যাথানাশক ওষুধ, বিশেষ করে পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে এমন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au