জাতীয়

দ. এশিয়ার একমাত্র দেশ হিসেবে সম্মাননা পেল বাংলাদেশ

  • 6:21 am - September 03, 2021
দ. এশিয়ার একমাত্র দেশ হিসেবে সম্মাননা পেল বাংলাদেশ

ঢাকা: করোনাকালে অর্থনৈতিক সংকট মোকাবিলায় শক্তিশালী ভূমিকা রাখায় দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) বিশেষ সম্মাননা পেল বাংলাদেশ।

উজবেকিস্তানের তাসখন্দে বার্ষিক সম্মেলন শুরুর আগে জমকালো অনুষ্ঠানে তুলে দেওয়া হয় সম্মাননা। আর এ আয়োজন থেকেই কোভিড পরবর্তী যুগের সূচনা দেখছে উজবেক সরকার।

যদিও দেশে দেশে বিপর্যস্ত অর্থনীতির পুনর্গঠনে সামনে বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে সতর্কবার্তা দিচ্ছে আইটিএফসি।

আলো ঝলমলে মঞ্চে বাংলাদেশ নামটি উচ্চারণের সঙ্গেই অনেকটা শিহরণ বয়ে গেল রুশ আর উজবেক ভাষাভাষীদের ভিড়ে বসে থাকা জনাকয়েক বাংলাদেশির মনে। ব্যাকগ্রাউন্ডে তখন শোভা পাচ্ছে সার্কভুক্ত আট দেশের মধ্যে একমাত্র লাল সবুজের পতাকা।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ মনে করছে, করোনা সংকটেও প্রবৃদ্ধির ইতিবাচক ধারা ধরে রাখার সঙ্গে কোনো বড় প্রকল্পের কাজ বন্ধ না করাই প্রমাণ করে ঠিক পথেই আছে বাংলাদেশ। আর সম্মাননা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এখন সময় সবাইকে নিয়ে সুষম উন্নয়ন পরিকল্পনার। আইটিএফসি তেল আমদানি, ব্যাংক সেক্টর, বাণিজ্যে বিনিয়োগসহ অনেকক্ষেত্রে বাংলাদেশে অসামান্য অবদান রেখেছে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বিশ্বজুড়ে এখনও চোখ রাঙানি বন্ধ করেনি করোনা। সম্মেলনকেন্দ্রেও করোনার র‌্যাপিড টেস্টসহ নানামুখী ব্যবস্থা নিয়েছে আয়োজক দেশ।

যদিও অর্থনীতির ক্ষতি কাটাতে কী পরিমাণ ঝক্কি সামলাতে হয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে এসএমই আর শিল্পখাতে অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান আইটিএফসি সিইওর।

ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড অ্যান্ড ফাইন্যান্স করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী হানি সালেম সোনবোল বলেন, অর্থনীতি যাতে ভেঙে না পড়ে সেজন্য আমরা যেসব পদক্ষেপ নিয়েছি তার সর্বোচ্চ প্রভাব সদস্য দেশগুলোতে দেখতে চাই। আপনাদের ভুলে গেলে চলবে না আমরা স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ এসএমই খাতে দিয়েছি। যাতে কেউ কর্মহীন না থাকেন।

করোনা পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন ও সবার জন্য সমৃদ্ধির বার্তা নিয়ে তাসখন্দে শুরু হয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট গ্রুপের বার্ষিক সভা।

পাঁচ দিনের আয়োজনে বিশ্বের ৫৭টি দেশের সরকার, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও উন্নয়নকর্মীরা যোগ দিয়েছেন।

এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধিও ভোগাচ্ছে সাধারণ মানুষকে। এক সপ্তাহের ব্যবধানে জ্বালানি তেলের দাম বেড়েছে ৭৫ শতাংশ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au