সারাদেশ

আশাশুনিতে মুর্তি চুরির ঘটনায় এক নারী আটক

  • 3:45 pm - August 26, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের দুটি মূর্তি চুরি হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধহাটা থেকে মনিকা দেবনাথ নামের এক স্বামী পরিত্যাক্তা নারীকে আটক করেছে আশাশুনি থানা পুলিশ। বুধবার বিকালে বুধহাটা দুর্গা মন্দিরের পাশে তার বাবার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নারীর নাম মনিকা দেবনাথ (৪৫)। সে বুধহাটা গ্রামের মৃত রনজিৎ দেবনাথের কন্যা। কাপসন্ডা সার্বজনীন মন্দিরে সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জি জানান, কিছুদিন আগে বাবু ঢালি নামে এক কবিরাজ মনিকা দেবনাথের অসুস্থ্য ভাই ব্রজেন দেবনাথকে চিকিৎসা করতে তার বাড়িতে যান। এসময় মনিকা নিজেই একটি কৃষ্ণমূর্তি ও একটি নারায়নের মূর্তি চার হাজার টাকা দিয়ে কিনেছেন বলে কবিরাজকে জানান।

ঘর থেকে পিতলের কৃষ্ণমূর্তি এবং পাথরের নারায়নের মূর্তিটি ঐ কবিরাজকে দেখান। পরে কবিরাজ বাড়িতে এসে বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানালে তারা থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ দীর্ঘ এক সপ্তাহ ধরে যাচাই-বাছাই শেষে বুধবার বিকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নির্দেশে এসআই জাহাঙ্গীর হোসেন ও এসআই মামুন হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মনিকাকে আটক করেন।

আটকের পর থানায় এসে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দেন মনিকা। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মনিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

সে স্বামী পরিত্যাক্তা মহিলা হওয়ায় বাপের বাড়িতে থেকে বিভিন্ন অনৈতিক কাজ করে বলে আমরা জানতে পেরেছি। বৃহস্পতিবার সকালে বিচারার্থে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, কারা মূর্তি চুরির সাথে জড়িত সেটি খুঁজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au