সারাদেশ

জয়পুরহাটের লতিরাজ ২৫ দেশে, নেই নির্ধারিত হাট ও প্রসেসিং প্ল্যান্ট

  • 9:50 am - August 24, 2021

সুলতান মাহমুদ, জয়পুরহাটঃ ২৪ আগস্ট, ২১
জয়পুরহাট জেলার ব্র্যান্ডিং লতিরাজ কচু দেশের চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে বিশ্বের প্রায় ২৫টি দেশে। দেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার সম্ভবনাও দেখছেন সংশ্লিষ্টরা। অন্য ফসলের চেয়ে এই ‘বারি লতিকচু-১’ জাতের কচুর চাষ বেশি লাভজনক। এ কারণে কচু চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।

তবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা জানান, পাঁচবিবি পৌরসভার বটতলী এলাকায় স্থানীয়দের ভাড়া জায়গার লতি কচুর হাটে নানা সমস্যা নিয়ে চলছে তাদের প্রতিদিনের বেচা-কেনা। এ লতিরাজ কচু দেশের বাইরে রপ্তানির জন্য প্রসেসিং প্ল্যান্ট নেই। সরকারিভাবে প্রসেসিং প্ল্যান্ট করার প্রস্তাব দিয়েছেন জেলা কৃষি বিভাগ।

তবে কৃষক, ব্যবসায়ী ও স্থানীয়রা চান লতিরাজ কচুর উৎপত্তিস্থল পাঁচবিবি এলাকায়। তাই প্রসেসিং প্ল্যান্ট ও সরকারিভাবে নিধার্রিত হাট পাঁচবিবিতে গড়ে তোলা হোক। স্থানীয় ও জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পাঁচবিবির মাটি অত্যন্ত ভালো হওয়ার কারণে উন্নত বারি লতিকচু-১ জাতের লতিরাজ কচু সহ অন্য জাতের কচু চাষ হয়।

বারি লতিকচু-১ অত্যন্ত পুষ্টিগুণ সম্মত হওয়ার কারণে দেশেও চাহিদা যেমন, বিদেশেও চাহিদা প্রচুর। প্রায় ৩০ বছর আগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বটতলী এলাকা ও আশাপাশের কিছু গ্রামের কৃষকরা সীমিত পরিসরে নিজেদের পরিবারের সবজি হিসেবে লতিরাজ কচু চাষ শুরু করেন। নিজের পরিবারের সবজির চাহিদা মিটিয়ে আশপাশের হাট-বাজার গুলোতে বিক্রি করছিলেন তারা।

অন্য ফসলের চেয়ে লতিরাজ কচু চাষ করে বেশি মুনাফা হওয়ায় ঝুঁকে পড়েন এ চাষে। তারপরেই শুরু হয় দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ। ১৯৯৫ সালে পাঁচবিবির বটতলী এলাকায় স্থানীয়দের ভাড়া জায়গায় গড়ে তোলেন লতিরাজ কচুর হাট। ১৯৯৮ সালে কৃষিপণ্য রপ্তানিকারকদের নজরে আসে লতিরাজ কচু।

এরপর লতিরাজ কচু কুয়েত, মালেয়েশিয়া, সিঙ্গাপুর,সৌদি আরব, ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়া সহ বিশ্বের ২৫ টি দেশে রপ্তানি হচ্ছে। ইতিমধ্যে লতিরাজ কচুকে জয়পুরহাট জেলার ব্র্যান্ডিংও করা হয়েছে। বর্তমানে পাঁচবিবির বটতলী কচুর হাটে প্রকারভেদে লতিরাজ কচু ৩০ থেকে ৫০ টাকা দরে কেনা-বেচা হচ্ছে। তবে বৈশ্বিক করোনা ও লকডাউনে এ ব্যবসায় কিছুটা মন্দা দেখা দিয়েছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ মৌসুমে জেলায় লতিরাজ কচু চাষ হয়েছে প্রায় ১২৫০ হেক্টর জমিতে ও ফলন হয়েছে ৩৫-৪০ হাজার টন। ৪০ শতাংশ লতিরাজ কচু বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন, এই লতিরাজ কচুর উৎপত্তি
পাঁচবিবিতেই।

এ কচু বেচা-কেনার জন্য সরকারিভাবে নির্ধারিত কোনো হাট নেই। পৌর এলাকার বটতলীতে কৃষক ও ব্যবসায়ীরা নিজ উদ্দ্যেগে কচুর হাট গড়ে তুলেছেন। এখানকার কচু বিশ্ব বাজারে রপ্তানি হচ্ছে। কিন্তু এখানে প্রসেসিং সেন্টার নেই। অস্বাস্থ্যকর পরিবেশে প্রসেসিং করা হচ্ছে।

সরকারিভাবে প্রসেসিং সেন্টার যেন পাঁচবিবিতে করা হয়। এতে এখানকার কর্মসংস্থান বাড়বে ও সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স,ম মেফতাহুল বারি বলেন, এই পাঁচবিবি মাটি অত্যন্ত ভালো হওয়ার কারণে উন্নত মানের লতিরাজ কচু চাষ হয়। এবং এই কচু অত্যন্ত পুষ্টিগুণ সন্মত হওয়ার কারণে দেশেও চাহিদা যেমন, বিদেশেও চাহিদা প্রচুর।

এখানকার উৎপাদিত ৪০ শতাংশ লতিরাজ কচু কুয়েত, মালেয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়া সহ বিশ্বের ২৫টি দেশে রপ্তানি হচ্ছে। জেলা কৃষি বিভাগ থেকে জয়পুরহাটে একটি প্রসেসিং প্ল্যান্ট করার জন্য প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au