জাতীয়

আইভী রহমানের কবরে আ.লীগের ফুল দিয়ে শ্রদ্ধা

  • 7:13 am - August 24, 2021

নতুন সময় ডেস্ক : একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও নারীনেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৪ আগস্ট) বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আইভী রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। সেদিন প্রাইম টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হন তিনি।’

এসময় আইভী রহমানকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আজ আইভী রহমানসহ সেদিন নিহত সবাইকে স্মরণ করছি। তার মধ্যে কখনও অহম বোধ দেখিনি, এমন নির্লোভ নেতা বাংলাদেশে কমই দেখা যায়। তিনি কখনও সভা মঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিন ও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।’ ওবায়দুল কাদেরের ফুল নিবেদন শেষে আইভী রহমানের কবরে একে একে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। এর মধ্যে আছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, তাতি লীগ, কৃষক লীগ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলের আগে এক শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা ও গুলি বর্ষণ করে ঘাতকের দল। এ হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নারীনেত্রী আইভী রহমান গুরুতরভাবে আহত হন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী। এ হামলায় ঘটনাস্থলে দলের ২৩ জন নেতাকর্মী মারা যান। আহত আইভী রহমানকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au