জাতীয়

দৌলতদিয়ায় ৮ কিলোমিটার জুড়ে যানজট

  • 6:52 am - August 24, 2021

নতুন সময় ডেস্ক : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মায় তীব্র স্রোতের কারণে প্রতিদিনই ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এদিকে শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ পড়েছে দৌলতদিয়া ফেরিঘাটে। সময়মত যানবাহন পারাপার হতে না পারায় দৌলতদিয়া-গোয়ালন্দমোড় মহাসড়কে ৮ কিলোমিটার এলাকা জুড়ে দেখা গেছে যানজট। মঙ্গলবার ২৪ আগস্ট) সকাল পর্যন্ত গত দশদিন ধরে যানজট লেগে আছে মহাসড়কের এ দুটি স্থানে। ফেরি পারের অপেক্ষায় ৮ কিলোমিটার মহাসড়কে হাজারো যানবাহন আটকে আছে।

দিনের পর দিন যানজটে আটকে থেকে ও ফেরি পার হতে না পেরে দিশেহারা এসব যানবাহনের চালকেরা। তাদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। খাওয়া-দাওয়া, রাত্রী যাপন, অতিরিক্ত অর্থ খরচসহ বিভিন্ন সমস্যা নিয়ে তারা পড়ে আছেন ঘাট এলাকায়। বেশির ভাগ পণ্যবাহী ট্রাকগুলোকে ৩ থেকে ৪ দিন পর্যন্ত গোয়ালন্দমোড় এলাকায় যানজটে থাকতে হচ্ছে। পরে সেখান থেকে ছেড়ে আসলে দৌলতদিয়ায় আবার আটকে থাকতে হচ্ছে তাদের। এতে তাদের ভোগান্তি ও দুর্ভোগের শেষ নেই। সময় মত গন্তব্যে পৌঁছাতে পারছেন না পণ্য নিয়ে। শঙ্কা দেখা দিয়েছেন পণ্য পঁচে যাওয়ার।

এদিকে পণ্যবাহী ট্রাকের চাপ বেশি থাকায় যাত্রীবাহী বাসগুলোকে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হচ্ছে।  বিআইডব্লিউটিসি সহকারী ঘাট ব্যবস্থাপক মজিবর রহমান মোল্লা জানান, আজ এ নৌরুটে ১৮টি ছোট বড় ফেরি চলাচল করছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীব্র স্রোতে ধীর গতিতে চলাচল করছে ফেরগুলো। আর এতে ঘাটে আসতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ থাকায় যানবাহনের অতিরিক্ত চাপে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানজট বেশি দেখা দিয়েছে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au