ধর্ম

হজ বাতিলের ইঙ্গিত সৌদি সরকারের

  • 11:47 am - June 13, 2020
হজ বাতিলের ইঙ্গিত সৌদি সরকারের

আন্তর্জাতিক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় নিরাপত্তার কথা চিন্তা করে মুসলিমদের প্রধান ধর্মীয় আয়োজন হজ বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ আশঙ্কা প্রকাশ করে আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন। শুক্রবার (১২ জুন) যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে করেছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, হজ পালন বা বাতিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সার্বিক দিক অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে সৌদি সরকার। আর আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কমসংখ্যক মুসল্লি নিয়ে এবারের হজ আয়োজনের একটি প্রস্তাব আমাদের কাছে এসেছে। সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই সবার আগে স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয় গুরুত্ব দেওয়া হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকলে এ বছর হজ পালন নিয়ে শঙ্কা তৈরি হয়। হজের আর দেড় মাসের কিছু বেশি সময় বাকি থাকলেও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি সৌদি সরকার।

তবে গত সপ্তাহেই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এ বছর সীমিত পরিসরে হজ পালনের অনুমতি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে স্বাভাবিক সময়ের তুলনায় ২০ শতাংশ মানুষ হজের অনুমতি পাবেন।

সৌদি সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিতে পারলেও মালয়েশিয়া জানিয়ে দিয়েছে, তাদের দেশ থেকে কাউকে হজ পালন করতে পাঠানো হবে না। আরব নিউজের এক খবরে বলা হয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ নিয়ে মালয়েশিয়ান হজ পিলগ্রিমস ফান্ড বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া, ব্রুনেই ও সিঙ্গাপুরও একই সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সৌদি সরকার সীমিত পরিসরে হজের সিদ্ধান্ত নিলে এ বছর হয়তো ৫ লাখ মানুষ হজের অনুমতি পেতে পারেন। তবে সেক্ষেত্রেও রয়েছে শর্ত দেয়া হবে— বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থরা হজের অনুমতি পাবেন না। যারা হজ পালন করবেন, তাদেরও কঠোর স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আর যেসব দেশে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেশি, সেসব দেশের কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হবে না।

করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে থাকলে বাদ পড়েনি সৌদি আরবও। সংক্রমণ ঠেকাতে মার্চের শুরুতেই বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব আয়োজন নিষিদ্ধ করা হয়। বাতিল করা হয় আন্তর্জাতিক ফ্লাইটও।

এত উদ্যোগের পরেও দেশটিতে সংক্রমণ বেড়েই চলেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার মধ্যরাত পর্যন্ত এই সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৪২। দেশটিতে ৮৯৩ জন মারা গেছেন এই ভাইরাসে সংক্রমিত হয়ে।

পবিত্র হজ পালনে সৌদি আরব যেতে বাংলাদেশের ৬৫ হাজার ৫১২ জন মুসল্লি নিবন্ধন শেষ করে অপেক্ষায় রয়েছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সৌদি সরকার যে সিদ্ধান্ত জানাবে, তারা সে অনুযায়ী ব্যবস্থা নেনে।

এই শাখার আরও খবর

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

আজ বিজয়া দশমী, দেবী ফিরবেন কৈলাশে

শুভ বিজয়া দশমী আজ (বুধবার)। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন…

আড়াই বছর পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল…

দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

হজ শেষে শনিবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৫ হাজার ৫২৬ জন হাজি। রোববার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের…

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে শুরু হয়ে গেছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন ঐতিহাসিক মিনায়। বুধবার তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ…

আরাফাতে এ বছর পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড.আবদুল্লাহ বিন সুলাইমান

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলিত বছরে আরাফাত ময়দান ঘিরে মসজিদ নামিরা। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবা দিবেন শায়খ…

চলতি বছরে হজ্বের খুতবার বাংলা অনুবাদ করবেন ওয়াহিদুর

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলতি বছরে পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক কৃতি ছাত্র আ ফ ম ওয়াহিদুর রহমান।…

হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন মুশফিক

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার মক্কায় পৌঁছে কাবা শরিফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au