সারাদেশ

নতুন নিয়মে পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে সাপাহার থানায় সংবাদ সম্মেলন

  • 5:53 am - August 21, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নতুন নিয়মে সর্বাধিক স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর বিষয়ে নওগাঁর সাপাহার থানার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করনে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রমগুলো তুলে ধরা হয়। শুক্রবার বেলা ১১টায় সাপাহার থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে ভার্চুয়ালী উক্ত সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য জনগণের কাঙ্খিত জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ পরিবারের সর্বোচ্চ অভিভাবক, আধুনিক পুলিশের রূপকার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করেছেন।

উক্ত স্বচ্ছতা নিশ্চিত করনে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ কনস্টেবল নিয়োগের নতুন পদ্ধতি ও তথ্য প্রচার, গুরুত্বপূর্ণ স্থানে ড্রপ ডাউন ব্যানার স্থাপন করা। দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকুরী প্রার্থীদের সাথে প্রতারণা করার সুযোগ না পায় সে লক্ষে কঠোর মনিটরিং ব্যবস্থা রাখা। এ সংক্রান্তে অপরাধীদের বিরুদ্ধে আইনগত অপারেশন পরিচালনা করা।

সাদা পোশাকে জেলা পুলিশের বিশেষ টিমের নজরদারির ব্যবস্থা রাখা সহ এই বিশাল কর্মযজ্ঞকে সফল করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষকসহ সকল পেশাজীবী এবং জনগনের সহায়তা নেয়া হবে উল্লেখ করে নওগাঁ জেলা পুলিশের ১৪ দফা কার্যক্রম সম্বলিত প্রেস রিলিজ সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আল মাহমুদ, উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার ও সাপাহার উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে করোনা সুরক্ষা সামগ্রী হিসাবে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন সাপাহার থানা পুলিশ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au