সারাদেশ

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

  • 4:48 am - August 19, 2021

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার বিশেষ সাধারণ সভা ২০২১ গতকাল সকাল ১১ টায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র পিনু খোকন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রয়াত সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকনের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করে কার্যক্রম শুরু করেন। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব।

সাধারণ সভার শুরুতে গঠনতন্ত্র মোতাবেক আয় ব্যয় এর হিসাব দাখিল করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ। এসময় হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শ্রম অধিদপ্তরের শ্রম কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলাম। বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০ সেপ্টেম্বর জেইউকে’র নির্বাচন তারিখ নির্ধারণ করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

সর্বসম্মতিক্রমে পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নওশাদ আলী (দৈনিক ডেসটিনি), সদস্য হিসেবে মনোনীত হন আফরোজা আক্তার ডিউ (ডেইলি নিউ নেশন), জাহিদুল হক ডন (দৈনিক প্রাইম)। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সিনিয়র সহ-সভাপতি সাপ্তাহিক মুকুর এর সম্পাদক আমিরুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক জিটিভি যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কোষাধক্ষ্য ও সাপ্তাহিক প্রভাষন এর সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ,

বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, বিএফইউজে’র নির্বাহী সদস্য ও দৈনিক নওরোজ এর জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক কামরুন নাহার, সকালের সময় এর জেলা প্রতিনিধি চাঁদ আলী, দৈনিক পদ্মা গড়াই এর ভারপ্রাপ্ত সম্পাদক রাজু, নির্বাহী সম্পাদক রাকিব হাসান, দৈনিক কুষ্টিয়া প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ওয়ালিদ উজ্জামান শুভ, ঢাকার ডাক এর জেলা প্রতিনিধি ইমরান হাসান পাপ্পু,

সংবাদ সংযোগ এর জেলা প্রতিনিধি সুমন মাহমুদ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক সংবাদ এর প্রতিনিধি প্রদীপ কুমার বিশ্বাস, দৈনিক সমাচার এর প্রতিনিধি জাহাঙ্গীর খান, দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি এইচ এম বেলাল প্রমুখ। আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা সকল সদস্যদের আশ্বস্ত করে নির্বাচন পরিচালনা কমিটি কে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au