ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
খলিল চৌধুরী,সৌদি আরব প্রতিনিধি-সৌদি আরবের মক্কায় বিএনপি চেয়ারপার্সন ও তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬- তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১৬ আগষ্ট সোমবার রাতে পবিত্র নগরীর চারা মনচুর একটি হোটেলের হল রুমে চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরী সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক এস.এম নজরুল কবির রুবেলের সঞ্চলনায় শুরুতে কোরাআন তেলওয়াত করেন মোঃ জহির উদ্দিন।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি সভাপতি ও ফোরামের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আবুল কালাম আজাদ।এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, মক্কা প্রাদেশিক বিএনপি যুগ্ম সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী ও মক্কা প্রাদেশিক যুবদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আবু বক্কার।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী মিয়া, অর্থ-প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ ফারুক, সদস্য শহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম আদিফ প্রমুখ।
এছাড়াও এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে মক্কা প্রাদেশিক বিএনপি ও চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক শাখার বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষ বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রাধানমন্ত্রী ও গণতন্ত্রের-মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৭৬ তম জন্মদিনে সুস্থতা ও সু-র্দীঘও কামনা করে, দেশ-প্রবাস ও জাতির কল্যাণে মোনাজাত করেন ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জহির উদ্দিন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au