প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের শুরুতে সকল সরকারি বেসরকারি ভবন, প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও সংগঠন কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, শোক পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্œ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশসন: উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনসহ কালো পতাকা উত্তোলন ও ভার্চুয়াল আলোচনা সভা, বাদ জোহর উপজেলা পরিষদ মসজিদে বিশেষ দোয়া-মিলাদ মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন অতিথিবর্গ।

সকাল ১১টায় বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ইউএনও নাজমুল হুসেইন খান, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানা অফিসার ইনচার্জ গোলাম কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগ: জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক চত্বরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া অনুষ্ঠান ও গণভোজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আ’লীগের উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র,
কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, কৃষকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলী, সদস্য সচিব মতিলাল সরকার, যুবলীগ সেক্রেটারী ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, শ্রমিকলীগ সভাপত ঢালী সামছুল আলম, সেক্রেটারী মনিরুজ্জামান বিপুল, স্বেচ্ছাসবেকলীগ সভাপতি এসএম সাহেব আলি, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ: সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্তরে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্য দান, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান। এসময় বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au