প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধায় শোক ও ভালোবাসায় সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে পালন করা হয়েছে।
দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকালে পৃথক পৃথক ভাবে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলবাড়ী উপজেলা প্রশাসন,
ফুলবাড়ী থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান দিবসটি পালন করেন।
এদিকে সকাল সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়।
এছাড়াও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা, বাদ যোহর মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও সুবিধাজনক সময় মন্দিরে মন্দিরে প্রার্থনা এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au