সারাদেশ

আশাশুনির বুধহাটা টু নৈকাটি সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে

  • 3:14 pm - August 14, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটা টু নৈকাটি সড়কে বেহাল দশায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। বৃষ্টির পানি ও কাদামাটির ছোটবড় গর্তের পড়ে সড়ক দুর্ঘটনা ও যানবাহন চলাচল খুবই ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কের বেউলা বসাক বাড়ি থেকে নৈকাটি শেষ সিমানা পর্যন্ত কার্পেটিং সড়ক দীর্ঘদিন সংস্কার করা হয়নি।

ফলে সড়কের অসংখ্য স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গেছে। বিশেষ করে বেউলা বসাক বাড়ির সামনে, বেউলা মায়ের বাড়ির (মন্দির) সামনে, পাইথালি বাজারের আগে ও পরে, এবং হাজিডাঙ্গা মোড় থেকে নৈকাটি সড়কের শেষ প্রান্ত পর্যন্ত সড়কের একাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি রাস্তার অনেক স্থানে এক/দেড় ফুট গভীরতার সৃষ্টি হয়েছে।

এসব স্থানে বর্ষার পানি জমে থাকে। খোয়া-গুড়ো-কর্দমাক্ততায় গর্ত ও আশপাশের অবস্থা খুবই নাজুক হয়ে থাকে। ফলে যানবাহন চলাচলে ঝুঁকি বেড়ে গেছে। ইঞ্জিন ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমনের চালকরা যাত্রী নামিয়ে দিয়ে গর্ত পার হতে বাধ্য হন। মটর সাইকেল, বাই সাইকেল চালকরা কাদাপানির ধকলে নাস্তানাবুদ হয়ে থাকে। পথচারীরা যানবাহনের চাকার ধাক্কায় ছিটকানো অপরিস্কার পানিতে নাজেহলা হয়ে থাকে।

অন্য যানবাহনের সাথে তাল মিলাতে না পেরে প্রাইভেটকার, মাইক্রো, এ্যাম্বুলেন্স, পণ্যবাহী যানবাহন বাধ্য হয়ে ভিন্ন রাস্তায় পাড়ি জমিয়ে থাকে। ফলে জরুরী সেবা পেতে বাইরে যেতে চাওয়া রুগিসহ বিভিন্ন পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। রাস্তার দুুর্দশার কারনে দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন যানবাহন।

অসহায় দরিদ্র ভ্যান, ইজিবাইক চালকরা দুর্ঘনার কারনে যানবাহনের ক্ষতিতে পড়ে বিপাকে রয়েছে। ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে যথাযথ কতর্ৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au