স্বাস্থ্য কথা

রাজশাহীতে আবারো ওয়ার্ড পর্যায়ে টিকাদান শুরু

  • 1:37 pm - August 13, 2021

জিল্লুর রহমান জয়: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার ওয়ার্ড পর্যায়ে আবারো করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার (১৪ আগস্ট) ও সোমবার (১৬ আগস্ট) এ ক্যাম্পেইনে মডার্নার টিকা দেওয়া হবে।

তবে এবার মাত্র দু’দিনই প্রথম ডোজের টিকা দেওয়া হবে। কেবলমাত্র নিবন্ধিতদেরই এ টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহানগরের ৩০টি ওয়ার্ডের ৮৪ কেন্দ্রে এ টিকা দেওয়া হবে। সংশ্লিষ্টরা তাই নিজ নিজ ওয়ার্ডেই মডার্নার টিকা নিতে পারবেন।

জানতে চাইলে রাজশাহী সিটি কপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথম ডোজের জন্য নিবন্ধতিরাই এ টিকা নিতে পারবেন। সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিশেষ উদ্যোগে এ টিকা নিয়ে আসা হয়েছে।

এদিকে রাজশাহী সির্ভিল সার্জন ডা. কাউয়ুম তালুকদার জানান, মডার্নার টিকা ইতোমধ্যে রাজশাহীতে চলে এসেছে। এ টিকা শুধু সিটি করপোরেশন এলাকাতেই দেওয়া হবে। এজন্য সিটি করপোরেশনকে টিকা নিয়ে যাওয়ার জন্যও বলা হয়েছে।

এর আগে রাজশাহী মহানগরের ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে ছয় দিনে দেড় লাখ মানুষকে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কিন্তু মানুষের মধ্যে টিকাগ্রহণে অধিক আগ্রহ দেখা দেওয়ায় ৭ ও ৮ আগস্ট ৮৪টি কেন্দ্রে ৭৮ হাজার ৮৭৩ জনকে টিকা দিয়েই টিকা শেষ হয়ে যায়।

পরে ওয়ার্ড পর্যায়ে করোনার গণটিকা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এরপর আবার মহানগরে চালু থাকা চারটি কেন্দ্রেও টিকার মজুদ শেষ হয়ে যায়। ফলে স্বাস্থ্য বিভাগের নিয়মিত টিকাদান কার্যক্রমও (প্রথম ডোজ) গত মঙ্গলবার (১০ আগস্ট) থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সেই টিকা আবার ১৪ ও ১৬ আগস্ট দেওয়া হবে।

এদিকে রাজশাহী বিভাগে বৃহস্পতিবার (১২ জুলাই) টিকা নিয়েছে ১০ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ২৯০ জন ও নারী ৪ হাজার ৮৪৯ জন। রাজশাহীতে টিকা নিয়েছে ২ হাজার ৬৯৬ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৪০৯ জন ও নারী ১ হাজার ২৮৭ জন।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ১৩৪ জন, পুরুষ ৫৭০ জন, নারী ৫৬৪ জন। নাটোরে ২৮৫ জনের মধ্যে পুরুষ ১৪৯ জন ও নারী ১৩৬ জন। নওগাঁয় ২ হাজার ৯৫৪ জন। পাবনায় ১৪৪ জনের মধ্যে পুরুষ ৯২ জন ও নারী ৫২ জন।

সিরাজগঞ্জে ১ হাজার ১৪৯ জনের মধ্যে পুরুষ ৫৮৩ জন ও নারী ৫৬৬ জন। বগুড়ায় ১ হাজার ৩২৬ জনের মধ্যে পুরুষ ৭৪৯ জন ও নারী ৫৭৭ জন। জয়পুরহাটে ৪৫১ জনের মধ্যে পুরুষ ২৩৫ জন ও নারী ২১৬ জন করোনার টিকা গ্রহণ করেছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au