নিজস্ব প্রতিবেদক:
শোক সংবাদ! বাংলাদেশের অন্যতম কিংবদন্তী ফিজিওথেরাপিস্ট অধ্যাপক ডা. আব্দুস সালাম (১৯৪৯ – ২০২১) গত ৫/৮/২১ রাতে ৭২ বছর বয়সে জাতীয় হ্রদরোগ ইন্সটিটিউট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! অধ্যাপক ডাঃ আব্দুস সালাম শিশু হসপিটালের প্রতিষ্ঠাতা ফিজিওথেরাপিস্ট; সোহরাওয়ার্দী হসপিটাল, আরআইএইচডি (বর্তমানে নিটোর) তে প্রভাষক (ফিজিওথেরাপি); দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফিজিওথেরাপি বিভাগে ইলেক্ট্রথেরাপি বিষয়ে অধ্যাপনা (অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষাক) এবং সর্বশেষ ঢাকা কম্যিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল এ ফিজিওথেরাপি বিভাগ খুলতে অগ্রনী ভূমিকা রেখেছেন।
অধ্যাপক পদে কর্মরত ছিলেন। এছাড়া ও তিনি অতীতে ক্রীড়া অংগনে ফিজিও হিসাবে প্রতিভার সাক্ষর রেখেছেন। তার ব্যক্তিগত চেম্বার বাংলা মোটরের সালাম ফিজিওথেরাপি ক্লিনিক বাংলাদেশের একটি প্রাচীন চিকিৎসা কেন্দ্র। আব্দুস সালাম স্যার ভারতের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি), ভেলোর থেকে প্রথম ব্যাচ থেকে ফিজিওথেরাপি গ্রাজুয়েট হন, পরবর্তীতে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ফিজিওথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি (এমএস-ফিজিও) অর্জন করেন। ভারতের কলকাতা থেকে তিনি অল্টারনেটিভ মেডিসিন – ফিজিওথেরাপি বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন।
বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন সহ সভাপতি পদে থেকে তিনি পেশার উন্নয়নে অবদান রেখেছিলেন। প্রফেসর ড. আব্দুস সালাম মৃত্যু শোক জানিয়েছেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টর চেয়ারম্যান প্রফেসার কাজী কামরুজ্জামান, ট্রাস্ট সদস্য কাজী হাবিবুর রহমান,পরিচালক.প্রকল্প ও গবেষনা মো: গোলাম মোস্তফা,সিনিয়িার এক্সিকিউটিভ মো: জাবেদ ইউসুফ. সিনিয়িার এক্সিকিউটিভ মো: ওয়াকার হোসেন তপন, পরিচালক ডা: মো: ওমর শরীফ ইবনে হাসান ডা:দর্পণা মুৎসুদ্দী অধ্যক্ষ ইনিষ্টিটিউট অব কমিউনিটি হেলথ বাংলাদেশ,মো: আশিকুর রহমান স্বাধীন পাবলিক রিলেশন অফিসার প্রফেসর ড. আব্দুস সালাম ১৯৪৯ সালের ৬ আগষ্ট চাদপুর জেলার মতলব থানার পুটিয়াপাড়া গ্রামে সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।তার পিতার নাম মরহুম কালু সরকার তিনি ১৯৬৯ সাল থেকে মানবতার জন্য মহান কাজ করেছেন।
তিনি ১৯৬৭ সালে ফিজিওথেরাপিতে ভারতের বেলোর মেডিকেল কলেজ থেকে প্রথম হয়েছিলেন। প্রফেসর ড. আব্দুস সালাম ২০০১ সালে ঢাকা কমিউনিটি হাসপাতালে ফিজিওফেরাপি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে যোগদান করেন, এবং ফিজিওথেরাপি বিভাগটি প্রতিষ্ঠিত করেন, পাশাপাশি ডিসিএইচ ট্রাস্টের শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কমিউনিটি হেলথ-বাংলাদেশের ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করন। তিনি হাসপাতাল এবং ইনস্টিটিউটের বিভিন্ন ধরনের কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন।

তিনি বাংলাদেশের প্রথম শ্রেনীর একজন জনপ্রিয় ও দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক ছিলেন। পারিবারিক জীবরনও তিনি ছিলেন সফল একজন মানুষ। তিনি তার এক ছেলে ও মেয়েকেও প্রতিষ্ঠিত করেছেন । তার ছেলেমেয়ে দুজনই পেশায় চিকিৎসক। তিনি ব্যক্তি জীবনে অত্যন্ত মিশুক ও সদালাপি প্রকৃতির মানুষ ছিলেন, তিনি ছাত্র/ছাত্রীদের কাছেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ফিজিওথেরাপী বিভাগের ও আইসিএইচবির প্রফেসর; সকলের প্রিয় মুখ শ্রদ্ধেও ড. আব্দুস সালাম (৭৫) অদ্য ০৫/০৮/২০২১ ইং তারিখ রোজ বৃহস্পতিবার রাত ৩:৪৫ ঘটিকার সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। ‘মহান আল্লাহ্ পাক ওনাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুক ”আমিন”