প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ ক্ষতিকারক ও অনুমোদনহীন ওষুধ ধ্বংস করেছে জেলা প্রশাসন।আজ রবিবার (৮আগস্ট) বিকাল সাড়ে চারটায় জেলা প্রশাসনের কার্যালয়ে চলমান অভিযান থেকে জব্দ করা ওষুধ রোড রোলারে পিষে এসব ধ্বংস করা হয়।
ধ্বংস কার্যক্রম তদারক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ । এ সময় উপস্থিত ছিলেন,(এনডিসি) চন্দন কর,জুবায়ের জাহাঙ্গীর, আশিকুর রহমান,ওষুধ প্রশাসন অধিদপ্তর উচ্চমান সহকারী মোঃ লাভলু মিয়া প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ জানান, ধ্বংসকৃত ওষুধের মধ্যে ছিল- নিউ জি ম্যাক্স ১৮০ কার্টুন, কুন্ডেশরী মলম ১৮০ টি, বাংলা মলম ২৪০ পিস, জালালি ভিটামিন ১১২ পিস, ছমকা মলম ৩৬০ পিস, স্কার্ট রাম ৪০০ পিস, স্পেশাল হাঁস মুরগির ভিটামিন ১৯২ পিস, বিচ্ছু মলম ২১০ পিস,
নিউ জাম্বাক ৩২০ পিস, টাইগার দাদের জম ২৯০ পিস, ডেক্সামেঠাসাক ২০০ পিস, নিপা পি ২৫০ পিস, নূরানী শেফা ১৫০ পিস, পাঙ্খিদা মলম ১১০০ পিস, বিকে ব্লুটে ৯৯০ পিস, শাহিন সিরাপ ১২০ পিস, ম্যাজিক ১০৫০ পিস, দাদের যম ৮৩০ পিস, সুপার মলম ৭৬০ পিস,
বিয়াজ স্কিন ১২১০ পিস, ওরান এন ৩৫ বক্স, হাই টেক্স ৬০ পিস, পাগলা মলম ৭০ পিস, সিরিয়াস ১৯৫ পিস, পাহাড়ী মলম ৮৩০ পিস, জানিশ ৫৮০ পিস প্রভৃতি। উল্লেখ্য,শনিবার গোমস্তাপুর উপজেলায় অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে ২ জন বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন ওষুধ জব্দ করে আজ বিকালে ধ্বংস করা হয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au