সারাদেশ

আশাশুনিতে ৩৩টি বুথে একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত

  • 3:25 pm - August 07, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনিতে ব্যাপক উৎসাহের মধ্যদিয়ে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন/টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নে স্বাস্থ্যবিধি অমান্যের ঘটনা ঠেকানো না গেলেও শান্তিপূর্ণ ভাবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। তবে সকল কেন্দ্রে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি।

উপজেলার ১১ ইউনিয়নে ৩৩টি বুথে ইউপি চেয়ারম্যানবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা এ টিকাদান কার্যক্রম পরিচালনা করেন।

প্রত্যেক ইউনিয়নে ৬০০ ব্যক্তিকে টিকাদানের লক্ষ্য রেখে টিকাদানের জন্য রেজিস্ট্রেশন ও সারিবদ্ধভাবে বুথে ঢুকিয়ে টিকা দেওয়া হয়। উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সর্বমোট ৬ হাজার ৬০০ জনকে টিকা দেওয়ার কথা থাকলেও সকল ইউনিয়নে সে লক্ষ্য অর্জিত না হওয়ায় ৬ হাজার ৪ শত ৮৫ জনকে টিকা প্রদান করা সম্ভব হয়েছে।

তবে ১১ ইউনিয়নের মধ্যে মাত্র ৪টিতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বাকীগুলোতে লক্ষ্যমাত্রা পুরন করা সম্ভব হয়নি। ইউনিয়ন ওয়ারী টিকাদানের সংখ্যা হিসাবে শোভনালীতে ৬০০, বুধহাটায় ৫৮১, কুল্যায় ৫৯৩, দরগাহপুরে ৬০০, বড়দলে ৫৯০,

আশাশুনি সদরে ৫৩৪, শ্রীউলায় ৫৯৪, খাজরায় ৬০০, আনুলিয়ায় ৫৯৫, প্রতাপনগরে ৬০০ ও কাদাকাটি ইউনিয়নে ৫৯৮ জন টিকা গ্রহন করেছেন। তবে, কিছু কেন্দ্রে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে, সকালে ১১ ইউনিয়ন পরিষদের স্ব-স্ব ইউপি চেয়ারম্যানবৃন্দ এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) এম এম মাহমুদুর রহমান,

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার বিভিন্ন টিকাদান ক্যাম্প পরিদর্শন করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au