জাতীয়

‘চিরতারুণ্যের প্রতীক : অনন্য শেখ কামাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • 3:16 pm - August 05, 2021

নতুন সময় ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দ্বিভাষিক স্মারক গ্রন্থ ‘চিরতারুণ্যের প্রতীক: অনন্য শেখ কামাল (ফরএভার ইয়োথ: ইউনিক শেখ কামাল) এর মোড়ক উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকালে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। টোকিও অলিম্পিক গেমস থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বঙ্গবন্ধু তনয় মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্ম ১৯৪৯ সালের ৫ আগস্ট। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, কিন্তু দারুণ সৃষ্টিক্ষম আলোমুখী এক প্রাণ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞে শহীদ হওয়ার আগে দেশের ক্রীড়া ও সংস্কৃতির অঙ্গনে ছিল তাঁর দৃপ্ত পদচারণা।

তিনি অতুলনীয় সাংগঠনিক দক্ষতায় রেখে গেছেন বলিষ্ঠ ভূমিকা। সহজ-সরল, বন্ধুবৎসল শেখ কামাল যুবসমাজের জন্য অনুসরণীয় চরিত্র। এই অনন্য মানুষটির জীবনের নানা দিক স্বল্প পরিসরে আলোকচিত্রের সমাহারে তুলে ধরার প্রয়াস রয়েছে দ্বৈত ভাষায় রচিত স্মারক গ্রন্থটিতে। গ্রন্থটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী।

‘চিরতারুণ্যের প্রতীক: অনন্য শেখ কামাল (ফরএভার ইয়োথ: ইউনিক শেখ কামাল)’ -গ্রন্থটির মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। স্মারক গ্রন্থটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন। গ্রন্থটির প্রকাশক জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয়।

বাংলা ও ইংরেজি দুই ভাষায় মুদ্রিত ১০৮ পৃষ্ঠার এই গ্রন্থে শহীদ শেখ কামালের কর্মময় জীবন ও অবদানের পরিচিতি তুলে ধরার সঙ্গে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিচারণ, বিশিষ্টজনদের মূল্যায়ন এবং বেশ কিছু দুর্লভ ছবি সংকলিত হয়েছে। এই লেখা ও আলোকচিত্রগুলো পূর্বে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা, সাময়িকী ও গ্রন্থ থেকে সংগৃহীত।

শেখ কামালের ৭৩তম জন্মদিনের স্মারক প্রকাশনাটির প্রচ্ছদ ও গ্রন্থপরিকল্পনা করেছেন শাহরিয়ার খান বর্ণ। গ্রন্থটির দাম রাখা হয়েছে দুই হাজার টাকা। পাওয়া যাবে ২০-২১ বঙ্গবন্ধু এভিনিউস্থ জয়ীতা প্রকাশনীর কার্যালয়ে। যোগাযোগ ০১৯১১৯৮৮৮৭৭, ০১৭১৫৯০৮৯৫৯।- বাসস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au