সারাদেশ

জেলার ভূমিহীন গৃহহীন একটি পরিবারও যেন মুজিববর্ষের গৃহ উপহার থেকে বঞ্চিত না হয় জেলা প্রশাসক হুমায়ুন কবির

  • 5:33 am - July 25, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনিতে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। শনিবার দুপুরে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়ায় তিনি এ গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার ভূমিহীন গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান এক যুগান্তকারী পদক্ষেপ।জেলায় যেন কোন প্রকৃত ভূমিহীন গৃহহীন এ প্রকল্প থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি কোন ভূমিহীন গৃহহীন এ প্রকল্প থেকে বাদ যায় তাহলে তাদের তথ্য প্রদানের জন্য জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেন।

গৃহ নির্মাণ কাজে যেন কোন অনিয়ম না হয় এবং শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয় তার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান। এর আগে তিনি মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক পরিদর্শনকালে পার্কের সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের ঘোষণা দেন। পরিশেষে উপজেলা পরিষদে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন,সহকারী কমিশনার ভূমি শাহিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au