অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
বিনোদন ডেস্ক: গোটা লকডাউন জুড়ে নিজের পানভেলের বাগানবাড়িতে সময় কাটিয়েছেন সালমান খান। কিন্তু সেখানে থেকেও শুধু শুয়ে বসে সময় কাটাননি তিনি। কখনও গান গেয়ে কিংবা ছবি এঁকে সময় কেটেছে ভাইজানের। কিন্তু এবার কাজে ফিরছেন সালমান খান।
ভারতজুড়ে লকডাউন ৫.০ লাগু থাকলেও মহারাষ্ট্র সরকার শ্যুটিং শুরু করার অনুমতি দিয়েছে। তবে সবরকম সাবধানতা মেনে ও ইউনিট সংখ্যা কমিয়ে শ্যুটিং শুরুর অনুমতি পেয়েছেন সালমান খান। তাই আগামী সপ্তাহে থেকেই ফের কাজে ফিরছেন তিনি।
সূত্রের খবর, তার অর্ধসমাপ্ত ছবি ‘রাধে’র একটি দৃশ্য ও ভিএফএক্সের কাজ চলতি মাসেই সমাপ্ত করবেন বলিউডের ভাইজান। এরই সঙ্গে এই ছবির টাইটেল গানে শ্যুটিং করবেন সালমান, যেখানে দেখা যাবে দিশা পাটানিকে।
এই গানটি মধ্যপ্রাচ্যে শ্যুট হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মুম্বইয়ের একটি স্টুডিওতেই শ্যুট হবে এই গান। সালমানের ‘রাধে’ ছবি ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু পরিস্থিতি অনুকূল না থাকায় চলতি বছরে দীপাবলিতে সিনেমাহলেই মুক্তি পাবে এই ছবি।
এরই সঙ্গে তার প্রযোজিত আগামী ছবির চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন তার বন্ধু-পরিচালক অভিরাজ মীনাওয়ালে। মারাঠি ছবির হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে রয়েছেন সলমনের ভগ্নিপতি আয়ুশ শর্মা। আর এই ছবিতেই একজন পাঞ্জাবী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সল্লুকে। ছবির নাম ‘গানস অফ নর্থ’।
আর পূর্ব প্রস্তাবিত প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালিয়ার ছবি ‘কাভি ইদ কাভি দিওয়ালি’র শ্যুটিংও সামনের মাস থেকেই পুরোদমে শুরু করবেন সালমান খান। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পূজা হেগরেকে। ছবিটি পরিচালনা করবেন ফারহাদ-সামজি।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au