জাতীয়

রাজধানীর কোথাও তীব্র যানজট কোথাও ফাঁকা

  • 10:05 am - July 16, 2021

নতুন সময় ডেস্ক : দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুরোধে টানা দুই সপ্তাহের কঠোর লকডাউন শেষে কোরবানির ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার লকডাউন শিথিল করেছে সরকার।

লকডাউন শিথিলতার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন সড়কজুড়ে তীব্র যানজট থাকলেও আজ (শুক্রবার) দ্বিতীয় দিনে কোথাও তীব্র যানজট আবার কোথাও ফাঁকা দেখা যায়।

কঠোর লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার বিধিনিষেধ থাকলেও শিথিলতা আসায় প্রয়োজনে-অপ্রয়োজনে হাজার হাজার মানুষ এখন বাইরে বের হচ্ছেন।

অনেকেই নাড়ির টানে গ্রামের বাড়িতে যাচ্ছেন। কেউবা মার্কেটিং করতে ছুটছেন ফুটপাত থেকে শুরু করে ছোটবড় শপিংমল ও দোকানপাটে। মার্কেটের আশপাশের রাস্তায় বেশি যানজট দেখা যায়।

শুক্রবার (১৬ জুলাই) সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাত্র দুদিন আগেও কঠোর লকডাউনের কারণে গণপরিবহন, মার্কেট-শপিংমলসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে শুরু করে সড়ক ও মহাসড়কে যান চলাচল সীমিত থাকলেও গতকাল থেকে রাস্তায় গণপরিবহন ও মার্কেট খুলে যাওয়ায় যানবাহনের সংখ্যা অনেকগুণ বেড়েছে।

jagonews24

পাশাপাশি রাস্তায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিও লক্ষণীয়। শুক্রবার পুরান ঢাকার মিটফোর্ড, সদরঘাট, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট দেখা যায়। এসব এলাকার বিভিন্ন পাইকারি মার্কেট আজ খোলা থাকায় যানজট বেশি হয়।

কোথাও কোথাও ১৫ মিনিটের পথ যেতে এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা সময় লেগে যায়। প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে বিভিন্ন যানবাহনের মানুষকে গরমে ঘামে ভিজতে দেখা যায়। সদরঘাট থেকে গুলিস্তান এলাকায় গণপরিবহনের পাশাপাশি ঘোড়ার গাড়িতেও লোকজন চলাচল করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, টাকার অভাবে দরিদ্র একটি শিশুর মা ঘোড়ার গাড়িতে উঠতে পারছিলেন না। ঘোড়ার সহিস দয়াপরবশ হয়ে তাকে পিছনের পাদানিতে বসতে দেয়।

মেয়েটিকে একহাতে কোলের শিশুসন্তান ও আরেক হাতে পাদানির হাতল ধরে বসতে দেখা যায় তাকে। এ দৃশ্যটি রাস্তার সবার নজর কাড়ে। সদরঘাট থেকে গুলিস্তানগামী রাস্তায় প্রচণ্ড যানজট দেখা যায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au