আন্তর্জাতিক

জার্মানিতে আকস্মিক বন্যায় ৬০ জনের মৃত্যু

  • 10:02 am - July 16, 2021

নতুন সময় ডেস্ক : জার্মানির জরুরি উদ্ধার কর্মীরা শুক্রবারের শতশত নিখোঁজ মানুষের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। দেশটির পশ্চিমাঞ্চলে এ ধরণের ভয়াবহ বন্যা আগে কেউ দেখেনি। বন্যায় এ পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, ‘আমি আশঙ্কা করছি  আগামী দিনে আমরা বিপর্যয়ের পুরো মাত্রা দেখতে পাবো।’

দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বাসিন্দারা নিখোঁজ রয়েছে। লোকরা ধ্বংস ও হতাশায় স্তব্ধ হয়ে পড়েছে। শীর্ষ ‘দৈনিক বিল্ড’ এই পরিস্থিতিকে ‘মৃত্যুর বন্যা’ বলে অভিহিত করেছে।

প্রতিবেশী বেলজিয়ামে বন্যায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডেও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার লোককে মাস্ট্রিখট শহরে সরিয়ে নেয়া হয়েছে।

জার্মানিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৯ জনে দাঁড়িয়েছে। উত্তর রাইন-ওয়েস্টফালিয়া এবং রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্য সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাজ্যে বিপুল সংখ্যক লোক নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা আরো বাড়েেত পারে।

রাইনল্যান্ড-প্যালাটিনেটের আহরওয়েলার জেলায় প্রায় ১,৩০০ লোক নিখোঁজ রয়েছে। স্থানীয় কতৃপক্ষ বলেছে, ক্ষতিগ্রস্ত ফোন নেটওয়ার্ক ঠিক হলে নিখোঁজ লোকদের এই সংখ্যা কমে আসবে।

আঞ্চলিক অভ্যন্তরীণ মন্ত্রী রজার লেওয়েন্টজ এসডব্লিউআর রেডিওকে বলেছেন,‘আমরা বিশ্বাস করি এখনও ৪০, ৫০ বা ৬০ জন নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় ধরে যখন খোঁজ পাওয়া যায় না তখন পরিস্থিতি ভীতিকর হয়ে ওঠে। তিনি বলেন, আগামী দিনে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা বাড়তে পারে।

শুধু তাই নয়, পশ্চিমের কিছু অংশে ক্রমাগত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। সেখানে রাইন নদী এবং উপনদীগুলোতে পানির স্তর বিপজ্জনকভাবে বাড়ছে।

ক্ষতিগ্রস্ত শহর ও গ্রামগুলোতে উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসস্তুপ পরিস্কারে সহায়তার জন্য ১ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে।

রাস্তা, বাড়ি ঘর পানির নিচে, পানির তোড়ে ভেসে যাওয়া গাড়ি উল্টে পড়ে আছে। সর্বত্র গাছ উপড়ে পড়েছে। এর মধ্যে দিয়ে তীব্র বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। কিছু জেলা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আহরওয়েলাতে বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। দেখলে মনে হবে শহরটি সুনামির কবলে পড়েছে। উত্তরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর ইউস্কিচেনে কমপক্ষে ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au