সারাদেশ

নগরীতে অস্বচ্ছল শিল্পী-খেলোয়াড়দের ঈদ শুভেচ্ছা ভাতা দিলেন রাসিক মেয়র

  • 6:13 pm - July 15, 2021

জিল্লুর রহমান জয় : পবিত্র ঈদুল আযহা-২০২১ উপলক্ষে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের আয়োজনে মহানগরীর অস্বচ্ছল শিল্পী ও খেলোয়াড়দের ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার বিকেলে নগরভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০জন অস্বচ্ছল শিল্পী ও ২৬ জন খেলোয়াড়ের মাঝে ঈদ শুভেচ্ছা ভাতা বিতরণ করেন। ১২৬ জন শিল্পী ও খেলোয়াড়দের প্রত্যেককে ৫ হাজার করে টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনা মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমরা মানুষকে খাদ্য, অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছি। ব্যক্তিগত উদ্যোগেও মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করছি।

সিটি কর্র্পোরেশনের পক্ষ থেকে করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ ও খাবার প্রদান করছি। করোনা যতদিন থাকবে, ততদিন এভাবে সহযোগিতা করা হবে। মানুষের পাশে আছি, আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো।

সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে রাসিক মেয়র বলেন, করোনা মহামারীর কঠিন সময় পার করছি আমরা। সামনে পবিত্র ঈদুল আযহা সতর্কতার সাথে উদযাপন করতে হবে। নিজেকে ও পরিবারকে সুরক্ষার জন্য সঠিকভাবে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

অনুষ্ঠানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী অনু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, সদস্য মোঃ রোকনুজ্জামান, সম্মলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ,

বাংলাদেশ গ্রাম থিয়েটারের যুগ্ম সম্পাদক মোঃ কামারুল্লাহ সরকার, খেলাঘর ও ঋত্বিক ঘট ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au