জাতীয়

প্রবাসীদের কারণে মহামারীতেও দেশ নাজুক হয়নি: ইঞ্জিনিয়ার মোশাররফ

  • 1:18 pm - July 14, 2021

বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ প্রবাসীদের কারণে মহামারীতেও দেশের পরিস্থিতি নাজুক হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য চট্টগ্রামের মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

যুক্তরাষ্ট্র সফররত এ বীর মুক্তিযোদ্ধা ১০ জুলাই শনিবার লং আইল্যান্ডের সানকেন মেডোজ পার্কে ‘মিরসরাই সমিতি’ আয়োজিত এক বনভোজনে অংশ নিয়ে একথা বলেন। বেলুন উড়িয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “প্রবাসীরা হলেন রেমিটেন্স যোদ্ধা।

কোভিড-১৯ মহামারীতেও বাংলাদেশ ৪৫ বিলিয়ন ডলার পেয়েছে প্রবাসীদের কাছ থেকে। এর ফলে বাংলাদেশ আরও অনেক দেশের মতো নাজুক পরিস্থিতিতে নিপতিত হয়নি, বরং অর্থনৈতিক ইমার্জিং টাইগারে পরিণত হয়েছে।”

প্রবাসীদের জন্য সরকারের নেওয়া নানা পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “প্রবাসবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের বিনিয়োগের নয়া দিগন্তের সূচনা ঘটিয়েছেন ১০১টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে।

প্রবাসের অভিজ্ঞতায় নিজ এলাকায় ছোট-বড়-মাঝারি শিল্প কারখানা স্থাপনের সুযোগ রয়েছে এসব বাণিজ্যিক অঞ্চলে। সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে বিশেষ সুযোগ-সুবিধা ও সহযোগিতা। আমলাতান্ত্রিক জটিলতার অবসানেও অবলম্বন করা হয়েছে মনিটরিংয়ের ব্যবস্থা।”

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au