সারাদেশ

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু ম্যাংগো লাইভ মিউজিয়ামের কাজ

  • 12:47 pm - July 13, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের অধীনস্থ রাজার বাগানে গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু ম্যাংগো লাইভ মিউজিয়াম । এই বাগানে রয়েছে নানা প্রজাতির আম গাছ। এছাড়াও সারা বিশ্বের উন্নত জাতের আম গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এখানে। জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় উপজেলা নির্বাহি কর্মকর্তা সাকিব আল রাব্বির সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু ম্যাংগো লাইভ মিউজিয়ামের কাজের অগ্রগতি আশানুরূপভাবে এগিয়ে চলেছে।

সারা বিশ্বে যত প্রকারের উন্নত জাতের আম আছে এই ম্যাংগো লাইভ মিউজিয়ামে প্রত্যেক প্রজাতির আম গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এখানে একটি নিজস্ব নার্সারির মাধ্যমে ভোক্তাদের চাহিদা মোতাবেক উন্নত জাতের বিভিন্ন প্রজাতির আমের চারা সরবরাহ করার পরিকল্পনা হাতে নিয়ে ইতোমধ্যে নার্সারির কাজ শুরু হয়েছে। শ্রী শ্রী সূর্য কান্ত আচার্য বাহাদুর ওরফে মহারাজ কুমার বাহাদুর কুজা রাজার কানসাটের ১০০ বিঘার আম বাগানে গড়ে উঠা বঙ্গবন্ধু ম্যাংগো মিউজিয়ামের সীমানা প্রাচীরের নির্মান কাজ শেষ পর্যায়ে।

বাকি কাজ দ্রুত শেষ করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, প্রধান ফটকের পাশাপাশি প্রাচিরের কাজগুলো শেষ করেই নার্সারি সহ যাবতীয় কাজে অগ্রগতি আনা হবে।

বঙ্গবন্ধু ম্যাংগো লাইভ মিউজিয়াম কে আকর্ষনীয় করা হবে। এখানে আমকে শিল্পে রুপান্তরিত করা হবে। আমতা, আচার থেকে শুরু করে আমের তৈরী প্রতিটি আইটেম মিউজিয়ামে তৈরি করা হবে। এটিকে দর্শনার্থীদের জন্য আকর্ষনীয় করে তোলা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au