অর্থনীতি

করোনাকালীন সময়ে হেযবুত তওহীদের বহুমুখী উন্নয়ন প্রকল্প, ভূমিকা রাখছে দেশের অর্থনৈতিতে

  • 12:43 pm - July 13, 2021

সুমাইয়া আক্তার শিখা, স্টাফ রিপোর্টারঃ করোনা মহামারির কারণে মানুষের আয়-রোজগার কমে গেছে, উৎপাদন কমে গেছে, মানুষ চাকরি হারিয়ে বেকার হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। বাড়ছে ক্ষুধা, দারিদ্র্য। এমন পরিস্থিতিতে উৎপাদনের উপর জোর দেয়ায় তাগিদ দিয়েছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম,তিনি এক বার্তায় বলেন,

মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, মানুষের ক্ষুধা নিবারণের চেষ্টা। করা। এক্ষেত্রে কৃষির উপর জোর দেয়ার বিকল্প নেই। কারণ মানুষের খাদ্য চাহিদা পূরণ হয় কৃষি থেকেই। আমরা হেযবুত তওহীদ আমাদের আওতাধীন প্রতি ইঞ্চি মাটি, প্রতিটি জলমহলকে উৎপাদনের আওতায় আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের নিজেদের ব্যবস্থাপনায় কৃষি, মৎস্য, কৃষিনির্ভর ব্যবসা, কুটিরশিল্পের বিস্তার ঘটিয়েছি। আমাদের মধ্যে আল্লাহর রহম কেউ বেকার নেই।

যার যেটাতে সামর্থ্য আছে সে সেটাতে শ্রম দিচ্ছে। আমরা চেষ্টা করছি এক হয়ে বাঁচতে। একতাই বল। একটা জাতি যত ছোটই হোক তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে যেকোনো কঠিন সংকট মোকাবেলা করতে তারা সক্ষম হয়।

তিনি আরো বলেন,সময়ের সাথে তাল মিলিয়ে মানবসমাজও পরিবর্তিত হয়। প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদয় হয়, আর সেসবের সমাধানের মধ্য দিয়েই মানবসভ্যতাকে অগ্রবর্তী হতে হয়। এই বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্যই আল্লাহ যুগে যুগে নবী-রসুলদের মাধ্যমে দীন বা জীবনব্যবস্থা পাঠিয়েছেন।

তাই আল্লাহর নাজিল করা দীন মানবজাতির প্রগতিকে তরান্বিত করে, কখনও সভ্যতার চাকাকে পেছনের দিকে টেনে ধরে না। যেহেতু হেযবুত তওহীদ ইসলামের প্রকৃত আদর্শ তুলে ধরছে তাই সমাজের বাস্তব সমস্যাগুলোকে পাশ কাটিয়ে কেবল পরকালের মুক্তির বাণী প্রচার করা হেযবুত তওহীদের নীতি নয়। ইহকাল ও পরকাল দুটো নিয়েই আমাদের জীবন। তাই আল্লাহর দীনের প্রতিটি বিধান ইহকাল ও পরকাল উভয়জীবনের ভারসাম্যকে রক্ষা করেই প্রণীত।

আমরা বিশ্বাস করি, মানবজাতিকে একটি ন্যায়পূর্ণ মহান সভ্যতা উপহার দেওয়ার মাধ্যমেই পরকালীন মুক্তি সম্ভব।

একটি সভ্যতা মানেই সেখানে নিজস্ব শিক্ষাব্যবস্থা, বাণিজ্য ও অর্থনীতিক ব্যবস্থা, নগর পরিকল্পনা, উৎপাদন ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা ইত্যাদি থাকবে। বর্তমানের দুর্নীতিগ্রস্ত, অন্যায়পূর্ণ সমাজের প্রতিটি ব্যবস্থা যখন একে একে ধসে পড়েছে, তখন আল্লাহর হুকুমের মানদণ্ডে বিশ্বাসী হেযবুত তওহীদ মানবজাতির সামনে বিকল্প একটি সমাজকাঠামো উত্থাপন করছে, যা মানুষের জীবনের প্রতিটি অঙ্গনকে উন্নতি, প্রগতি, আস্থা, মানবিকতায় পূর্ণ করে দিতে পারে।

হেযবুত তওহীদের পরিশ্রমী সদস্যরা সেই সভ্যতার রূপকল্পকে দৃশ্যমান করার জন্য, পাশাপাশি নিজেরা প্রতিকূল ও সংকীর্ণ হয়ে আসা পৃথিবীতে টিকে থাকার জন্য কিছু উন্নয়নমুখী প্রকল্প হাতে নিয়েছেন। তারা প্রমাণ দিচ্ছেন যে হেযবুত তওহীদ এমন এক মহান আদর্শের বাহক যে আদর্শ মানবজাতির সকল মৌলিক চাহিদাকে পূর্ণ করে তাদেরকে একটি সুখী-সমৃদ্ধ, স্বনির্ভর, হাসি-আনন্দে মুখর, অসাম্প্রদায়িক, ন্যায়-সাম্য-ভ্রাতৃত্বপূর্ণ, স্বার্থের দ্বন্দ্ব থেকে পবিত্র সমাজ তথা বিশ্ব উপহার দিতে সক্ষম।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au