ঘটনা প্রবাহ

পেপসি ড্রিংকস এর নামে বাচ্চার হাতে তুলে দেয়া হচ্ছে বিষ

  • 12:38 pm - July 13, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী ব্রেকিং শহরে রেল বাগান এলাকায় অভিযান পরিচালনা করার সময় বিভিন্ন কালারফুল ড্রিংকস তৈরি করার কারখানায় গিয়েছিলাম। একেবারে বাড়ির ভিতরে পারিবারিকভাবে প্যাকেটজাত হচ্ছে এসব ড্রিংকস আর চলে যাচ্ছে বিভিন্ন জেলার আনাচে কানাচে সব জায়গায়৷

এগুলো একবার দোকানে চলে গেলে ধরবার উপায় নেই যে এগুলো আমাদের আশেপাশেই তৈরি হচ্ছে। কারন এগুলোর প্যাকেট অবিকল প্রাণের রোবো ড্রিংকস এর মতো। প্যাকেটের গায়ে উপাদান, পুষ্টি তথ্য, ও ঠিকানাও দেয়া আছে কিন্তু সবকিছুই ভুয়া।

এই ড্রিংকস মোড়ক রেডিমেইড কিনা হয়েছে। আর ঘনচিনি, সাইট্রিক এসিড, স্যাকারিন, সিএমসি, ফ্লেভার ও রঙ সবই মুদি দোকান থেকে কেনা। এই উপাদানের মধ্যে ঘনচিনি ব্যবহার ও আমদানি করা নিষিদ্ধ। সাইট্রিক এসিড এর ব্যবহার ইউরোপীয় ইউনিয়নের কোড মেনে ব্যবহার করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করতে হবে যার জন্য এক্সপার্ট লাগবে। অন্যান্য উপাদানের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রযোজ্য। টেক্সটাইল রঙ মিশিয়ে ফ্লেভার দিয়ে প্যাকেট করলেই হয়ে গেল সবার প্রিয় ড্রিংকস।

এসব ড্রিংকস পানে মারাত্নক স্বাস্থ্য ঝুঁকি আছে। টেক্সটাইল কালারে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের লিভার, কিডনি, হৃৎপিণ্ড ও অস্থিমজ্জার। এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। বাচ্চা ও বৃদ্ধদের বেলায় নষ্ট হয় তাড়াতাড়ি, তরুণ-তরুণীদের কিছুটা দেরিতে। গর্ভবতী মায়েদের ক্ষতি হয়, গর্ভস্থ ভ্রূণেরও। আজকাল আমাদের দেশে বিভিন্ন ধরনের ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ফেইলিওর, হৃদযন্ত্রের অসুখ, হাঁপানি ও বিভিন্ন ধরনের অ্যালার্জি ব্যাপক হারে বেড়ে গেছে।

সব বয়সী লোকজনই এতে আক্রান্ত হচ্ছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও বাচ্চারা। এসবের মূলে রয়েছে আমাদের খাদ্যে ব্যাপক হারে ভেজাল মেশানোর সমস্যা, যার মধ্যে টেক্সটাইল কালারের ব্যবহার অন্যতম।

এসব ড্রিংকস উৎপাদনকারীকে ৩,০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়া এসব ড্রিংকস উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপাদান বিক্রিকারী একটি দোকানকে ৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। উভয় ক্ষেত্রেই অবৈধ মালামাল আটক ও ধ্বংস করা হয়।

কি এবার সচেতন হবেন তো নয়তো বা মৃত্যুর মুখে ফেরেশতার মতো শিশুরা।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au