সারাদেশ

আশাশুনিতে অসহায় পরিবারের সম্পত্তিতে ঘর নির্মাণ চেষ্টার অভিযোগ

  • 3:37 pm - July 12, 2021

আহসান উল্লাহ বাবলু , সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃআশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ঝিকরায় এক অসহায় পরিবারের পৈত্রিক সম্পত্তিতে পাকা ঘর নির্মাণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঐ গ্রামের মৃত ফুলচঁাদ সরকারের পুত্র গোপাল সরকার কর্তৃক থানায় লিখিত অভিযোগসূত্রে জানাগেছে, উপজেলার কাদাকাটি ইউনিয়নের ঝিকরা মৌজায় আরএস ১০৬ নং খতিয়ানে ১৫, ১৭১, ১৮০ ও ১৮২ দাগে মোট ১.৬১ একর সম্পত্তি পিতার মৃতান্তে গোপাল সরকারসহ তাদের ৩ ভাইয়ের পাওনা ও ভোগ দখলে রয়েছে।

সম্প্রতি ওই সব দাগের মধ্যে শরিকদার পার্শ্ববর্তী করচাখালী গ্রামের রামাকান্ত সরকার, নিশিকান্ত সরকার ও ডাঃ শ্রীপালি সরকার ছলচাতুরি করে গোপাল গংদের অজান্তে তাদের পাওনার অতিরিক্ত রেকর্ড করেছেন। এ নিয়ে কয়েকবার উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি জেরে প্রতিপক্ষরা গোপালের মাতা বিমলা সরকারকে মারপিট করেছেন। অবশেষে সম্প্রতি গোপালদের পাওনা মেইন রাস্তা সংলগ্ন পৈত্রিক সম্পত্তিতে প্রতিপক্ষ রামাকান্ত সরকার পাকা ঘর নির্মান শুরু করে।

এতে গোপাল গংরা বঁাধা সৃষ্টি করলে রামাকান্ত গংরা হুমকি ধামকি দিয়ে জোর পূর্বক পাকা ঘর নির্মাণ কাজ করার চেষ্টা করে চলেছে। এ ব্যাপারে গোপাল সরকার জমি মাপ জরিপান্তে প্রতিপক্ষ পাকা ঘর নির্মানের দাবীতে আশাশুনি থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। উভয় পক্ষের মধ্যে আলোচনান্তে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সার্ভেয়ার বিজন কুমারের মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে মাপ জরিপও সম্পন্ন হয়েছে। মাপে গোপাল সরকারদের প্রতিপক্ষ রামাকান্ত গংদের শরিকাংশে দখলে থাকা ৮ শতক জমি পাওনা হয়।

সে জমি ফেরত না দিয়ে ঘর নির্মাণ চেষ্টার অভিযোগ করেন গোপাল গংরা। অসহায় গোপালের পরিবার তাদের পাওনা জমি বুঝিয়ে দিয়ে পাকা ঘর নির্মাণ করুক এমন দাবী জানিয়েছেন। এ ব্যাপারে রামাকান্তর সাথে এ কথা হলে তিনি জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, মিমাংশা না হওয়া পর্যন্ত ঘর নির্মাণের কাজ বন্ধ রেখেছি। জোর করে ঘর নির্মাণের প্রশ্নই আসেনা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au