আন্তর্জাতিক

হাইতির প্রেসিডেন্টকে হত্যা: প্রধান সন্দেহভাজন খুনি গ্রেফতার

  • 9:15 am - July 12, 2021

সম্প্রতি হাইতির প্রেসিডেন্ট জোভেনিল মোইসিকে তার নিজ বাড়িতে হামলা চালিয়ে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় ‘প্রধান সন্দেহভাজন’ খুনিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ প্রশাসন। খবর বিবিসির। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম ক্রিশ্চিয়ান ইমানুয়েল শ্যানন। তিনি পেশায় একজন চিকিৎসক। ৬৩ বছর বয়সী এই চিকিৎসকই হাইতির প্রেসিডেন্টের ‘প্রধান সন্দেহভাজন খুনি’বলে ধারণা পুলিশের। জুনের শুরুর দিকে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নিয়ে একটি প্রাইভেট জেটে করে শ্যানন দেশে আসেন।

রবিবার দেশটির রাজধানীতে ব্রিফিংয়ে পুলিশ প্রধান লিওন চার্লস জানান, ওই ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রাইভেট জেটে করে হাইতিতে এসেছিলেন। প্রথমে তাদের পরিকল্পনা ছিল প্রেসিডেন্টকে গ্রেফতার করা। কিন্তু ‘পরে পরিকল্পনা বদলে যায়’। তিনি আরও দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। তাদেরও আমরা প্রেসিডেন্ট হত্যার পরিকল্পনাকারী হিসেবে ধারণা করছি। ৭ জুলাই নিজ বাড়িতে ক্যারিরীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলিতে ফার্স্টলেডি গুরুতর আহত হন।

এর আগে পুলিশ জানায়, প্রেসিডেন্টকে হত্যায় অন্তত ২৮ জন জড়িত ছিল। এর মধ্যে ২৬ জন কলম্বিয়ান এবং দু’জন হাইতির বংশোদ্ভূত আমেরিকান। উত্তর আমেরিকার একটি দরিদ্রতম দেশ হাইতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে পরিবর্তনের ঘোষণা দেন জোভেনেল মোইসি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘বিদেশি গ্রুপের’ সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ৫৩ বছর বয়সি জোভেনেল মোইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au