আন্তর্জাতিক

বিশ্বে প্রতি মিনিটে ক্ষুধায় মারা যাচ্ছে ১১ জন

  • 9:22 am - July 10, 2021

নতুন সময় ডেস্ক : মহামারী করোনাভাইরাস খাদের কিনারে ঠেলে দিয়েছে বিশ্ব অর্থনীতিকে। দেশে দেশে হু হু করে বাড়ছে দারিদ্র্য ও বেকারের সংখ্যা। দারিদ্র্যবিরোধী আন্তর্জাতিক সংস্থা অক্সফাম বলছে, করোনাকালে পৃথিবীতে খাদ্যাভাব আরও তীব্র হয়েছে। ক্রমেই বিশ্বজুড়ে তৈরি হচ্ছে দুর্ভিক্ষ পরিস্থিতি। বিশেষ করে গত বছরের তুলনায় এ বছর খাদ্যের অভাব অন্তত ৬ গুণ বেড়েছে।

অবস্থাটা এমনই যে, বিশ্বে এখন প্রতি মিনিটে ১১ জন অনাহারে মারা যাচ্ছে। গতকাল শুক্রবার (৯ জুলাই) প্রকাশিত ‘দ্য হাঙ্গার ভাইরাস মাল্টিপ্লাইস’ শীর্ষক এক প্রতিবেদনে অক্সফাম এসব তথ্য জানিয়েছে। করোনাকে ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে খ্যাদ্যাভাব নিয়েও মানুষকে সচেতন হতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, করোনায় মৃত্যুর গতিকে বিশ্বজুড়ে হারিয়ে দিতে শুরু করেছে অনাহারে মৃত্যুর সংখ্যা। বর্তমানে বিশ্বে ১৫ কোটিরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা বা আরও খারাপ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যার সংখ্যা গত বছরের চেয়ে প্রায় ২ কোটি বেশি। তাদের প্রায় দুই-তৃতীয়াংশ অনাহারে থাকে, কারণ তাদের দেশ হয় গৃহযুদ্ধ নয়তো অন্য কোনো সামরিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে।

ইয়েমেন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আফগানিস্তান, দক্ষিণ সুদান, ভেনিজুয়েলা ও সিরিয়ায় করোনা মহামারী শুরু হওয়ার আগে থেকেই খাদ্য সংকট ছিল। এখন মহামারীর প্রভাবে অর্থনৈতিক ক্ষতির ফলে খাদ্য সংকট আরও তীব্র হয়েছে। বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়েছে ৪০ শতাংশ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিভিন্ন দেশে অন্তত পাঁচ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মতো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

এ ছাড়া চরম ক্ষুধায় রয়েছে সাড়ে ১৫ কোটি মানুষ। এই সাড়ে ১৫ কোটি মানুষের মধ্যে প্রতি তিনজনের দুজনের বসবাস সহিংস ও যুদ্ধবিধ্বস্ত দেশে। অক্সফাম আমেরিকার প্রধান ও সিইও অ্যাবি ম্যাক্সম্যান বলেন, খাদ্যাভাব নিয়ে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তা বিস্ময়কর। তবে আমাদের মনে রাখতে হবে, এই দুর্যোগে মানুষ অকল্পনীয় দুর্ভোগের সম্মুখীন। মানুষ যখন মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, তখন যুদ্ধবাজরাও পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত।

এ ছাড়া আবহাওয়া বিপর্যয় ও অর্থনৈতিক ধাক্কায়ও লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। এর মধ্যেও যুদ্ধবাজরা অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করা অব্যাহত রেখেছে। তারা নাগরিকদের খাদ্য ও পানি থেকে যেমন বঞ্চিত করছে তেমনি মানবিক ত্রাণকে বাধা দিচ্ছে। মানুষ নিরাপদে যেমন বাস করতে পারছে না তেমনি খাবার কিনতে যেতে পারছে না, কারণ বাজারগুলোতে বোমাবর্ষণ করা হচ্ছে।

ফসল ও গবাদিপশু ধ্বংস করা হচ্ছে বলে জানান তিনি। অক্সফাম জানায়, মহামারী পরিস্থিতির মধ্যেও বিশ্বে সামরিক ব্যয় অন্তত ৫ হাজার কোটি ডলার বেড়েছে, যা ক্ষুধা নিরসনে জাতিসংঘের ব্যয়ের চেয়ে বহুগুণে বেশি। তাই অনতিবিলম্বে সরকারগুলোকে সংঘাত বন্ধ করে এই বিপর্যয়জনিত খ্যাদ্যাভাব নিরসনের আহ্বান জানিয়েছে অক্সফাম।

সেই সঙ্গে ত্রাণ সংস্থাগুলো যেন সংঘাতপূর্ণ এলাকাগুলোয় তৎপরতা চালাতে পারে সে ব্যবস্থা করতেও আহ্বান জানানো হয়েছে। ক্ষুধা নিরসনে জাতিসংঘের তহবিলে আরও অর্থদান করতেও দাতা দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au