অর্থনীতি

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ

  • 5:43 am - June 09, 2020
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ

ঢাকা : বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়া করোনাভাইরাসের প্রভাবে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। ডুবতে থাকা এই অর্থনীতিকে টেনে তুলতে সরকারি-বেসরকারি উভয় খাতেই বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ ছাড়া পুঁজিবাজার চাঙ্গা করতে এবং কর্মসংস্থান ঠিক রাখতে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিশেষ বন্ড ছাড়া হতে পারে।

একই সঙ্গে অর্থনৈতিক জোনের বাইরে স্থাপিত শিল্পতেও বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ আসছে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে। আবাসন খাতেও বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হতে পারে। তবে এসব ক্ষেত্রে ১০ শতাংশ হারে জরিমানা দেওয়ার যে বিধান রয়েছে সেটাও বহাল থাকবে বলে জানা গেছে।

বাজেটের এমন ব্যবস্থা একদিকে অচল হয়ে পড়া অর্থনীতিতে গতি ফিরিয়ে আনবে। এতে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান। অন্যদিকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও বাড়বে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, গত ৫ বছরে কালো টাকার মালিকরা তাদের অর্থ ১০ শতাংশ কর পরিশোধ করে বিনিয়োগ করতে পারতেন। নিয়মিত কর পরিশোধকারীদের ক্ষেত্রে এ হার ১০ থেকে ৩০ শতাংশ। তবে দুর্নীতি দমন কমিশন কালো টাকার মালিকদের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলতে পারত। এবার করোনাভাইরাইসের মহামারীর কারণে দুদকের এমন প্রশ্ন করার এখতিয়ার রহিত করতে যাচ্ছে সরকার।

এ ছাড়া সরকার করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত তালিকাবহির্ভূত কোম্পানিগুলোর করপোরেট কর আড়াই শতাংশ কমিয়ে দিতে পারে। ব্যক্তি করমুক্ত আয়সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে ৩ লাখে উন্নীত হতে পারে। আগামী অর্থবছরে করপোরেট কর হারও কমানো হতে পারে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

জানা গেছে, বর্তমানে এলাকাভেদে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালো টাকায় ফ্ল্যাট কেনার সুযোগ আছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, জেলা শহর, পৌর এলাকাভেদে কালো টাকায় ফ্ল্যাট কিনে বর্গমিটারপ্রতি ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কর দিলে কোনো প্রশ্ন করছে না এনবিআর। আগামী অর্থবছরে করের পরিমাণ কমিয়ে জমি কেনায়ও কালো টাকা ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়াও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কালো টাকা বিনিয়োগ করলে কোনো প্রশ্ন করা হবে না। প্রতি বর্গকিলোমিটারে কর কমিয়ে ৫০০ টাকা থেকে ৪০০০ টাকা করার বিধান যুক্ত হতে যাচ্ছে এবারের বাজেটে। আগামী ১১ জুন সংসদে বাজেট উপস্থাপনের সময় এই ঘোষণা দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au