আন্তর্জাতিক

মোদি সরকারের নতুন মন্ত্রী ৪৩ জন

  • 4:54 pm - July 07, 2021
মোদি সরকারের নতুন মন্ত্রী ৪৩ জন

ভারত পাকিস্তান: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় ব্যাপক রদবদল হয়েছে। বুধবার নয়া দিল্লিতে নরেন্দ্র মোদির বাসভবনে দীর্ঘ বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এ রদবদলের পূর্ণাঙ্গ খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রদবদলের মাধ্যমে মন্ত্রীসভায় ৪৩ জনকে স্থান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদের মধ্যে কয়েকজন একেবারেই নতুন।

পশ্চিমবঙ্গ থেকে চারজনকে নতুন করে মন্ত্রী করা হয়েছে। এরা হলেন – শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা। মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা গায়ক বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গে আসানসোল থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে রদবদল হওয়া মোদি সরকারের মন্ত্রীসভায় স্থান পেয়েছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এ ছাড়া আরও যারা রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন – নারায়ণ রানে, ভিরেন্দর কুমার, জ্যোতিরাদিত্য সিন্দিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশি^নী বিষ্ণু, পশুপতি পরেশ, কিরেন রিজিজু, রাজকুমার সিং, হারদিপ সিং পুরি, মানসুখ মান্দাভিয়া, ভুপেন্দর যাদব, পুরুষোত্তম রূপালা, কিষাণ রেড্ডি, অনুরাগ সিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং পাটেল, সত্যপাল সিং ভাগেল, রাজীব চন্দ্রশেখর। আরও মন্ত্রী হয়েছেন মিনাক্ষী লক্ষ্মী, অন্নপূর্ণা দেবী, এ নরায়ণস্বামীম, অজয় ভাট।

এর আগে মন্ত্রীর পদ ছাড়েন তাদের মধ্যে রয়েছেন থাওয়ারচাঁদ গহলৌত, রতনলাল কাটারিয়া, প্রতাপচন্দ্র ষড়ঙ্গী, অশ্বিনী চৌবে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আরও যারা পদত্যাগ করেন, তারা হলেন – হর্ষ বর্ধন (সাবেক স্বাস্থ্যমন্ত্রী), সদানন্দ গৌড়া (সাবেক রাসায়নিক ও সার মন্ত্রী), দানবে রাওসাহেব পাটিল (সাবেক উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী), সঞ্জয় ধোত্রে (সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী), সন্তোষ গঙ্গোয়ার (সাবেক শ্রমমন্ত্রী), দেবশ্রী চৌধুরী (সাবেক মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী), রমেশ পোখরিয়াল নিশাঙ্ক (সাবেক শিক্ষামন্ত্রী)।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au